ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

স্বাস্থ্যসেবা বাড়াতে ৪ হাসপাতালের সঙ্গে বিজিএমইএর চুক্তি

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) তার সদস্য, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের জন্য উন্নত স্বাস্থ্যসেবা সুবিধা নিশ্চিত করার চলমান উদ্যোগের অংশ হিসেবে আরও চারটি স্বনামধন্য হাসপাতালের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) উত্তরাস্থ বিজিএমইএ সভাকক্ষে এই স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়। এর ফলে বিজিএমইএর বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধার পরিধি আরও বৃদ্ধি পেল।
নতুন যে চারটি হাসপাতালের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলো, সেগুলো হলো- ঢাকা ইমপেরিয়াল হাসপাতাল পিএলসি, ইবনে সিনা ট্রাস্ট, শিপ ইন্টারন্যাশনাল হসপিটাল ও ইয়র্ক হসপিটাল লিমিটেড।

বিজিএমইএর পক্ষ থেকে সমঝোতা স্মারকগুলোতে স্বাক্ষর করেন ভারপ্রাপ্ত সভাপতি সেলিম রহমান। প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে স্বাক্ষর করেন ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালের পরিচালক মো. আনিসুর রহমান; ইবনে সিনা ট্রাষ্টের এজিম ও ডেপুটি হেড অব বিজনেস ডেভলপমেন্ট জিএম তারিকুল ইসলাম, শিপ ইন্টারন্যাশনাল হসপিটালের বোর্ড ডিরেক্টর ফুতোশি কোনো এবং ইয়র্ক হসপিটালের পক্ষে পরিচালক (বিজিএমইএ এর সাবেক পরিচালক) নজরুল ইসলাম।

এই চুক্তির ফলে বিজিএমইএ এর সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা এখন থেকে এই চারটি হাসপাতালসহ মোট ১৪টি (আগে স্বাক্ষরিত ১০টির সঙ্গে যুক্ত হয়ে) শীর্ষস্থানীয় স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কাছ থেকে বিশেষ ছাড়কৃত মূল্যে (ডিসকাউন্ট রেট) উন্নত চিকিৎসা ও ডায়াগনস্টিক পরিষেবা গ্রহণ করতে পারবেন। এই উদ্যোগের মাধ্যমে বিজিএমইএ তার সদস্যদের চিকিৎসার জন্য বিদেশে না গিয়ে দেশেই বিশ্বমানের স্বাস্থ্যসেবা গ্রহণে উৎসাহিত করছে।

অনুষ্ঠানে বিজিএমইএর ভারপ্রাপ্ত সভাপতি সেলিম রহমান পোশাক খাতের উদ্যোক্তা ও কর্মীদের কল্যাণে বিজিএমইএ এর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, বিজিএমইএ পোশাক শ্রমিকদের জন্য আশুলিয়া অঞ্চলে একটি বৃহৎ হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। এই সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে ভবিষ্যতে এই হাসপাতাল পরিচালনায় স্বাক্ষরকারী হাসপাতালগুলোর মূল্যবান সহযোগিতা নিশ্চিত করাই হলো এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। তিনি আরও বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে পোশাক খাতে একটি স্থায়ী ও উন্নত স্বাস্থ্যসেবা কাঠামো গড়ে তোলা সম্ভব হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজিএমইএ এর পরিচালক মো. হাসিব উদ্দিন, পরিচালক মোহাম্মদ সোহেল, বিজিএমইএ এর প্রেস, পাবলিকেশন অ্যান্ড পাবলিসিটি কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মাসুদ কবির, মিরপুর হেলথ কেয়ার সেন্টারের চেয়ারম্যান খন্দকার মহিদুর রহমান শাহীন, টিবি কন্ট্রোল অ্যান্ড ডেঙ্গু কমিটির চেয়ারম্যান নুরুল তপন, এবং ইয়র্ক হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মল্লিক নাসিম আহসানসহ সংশ্লিষ্ট হাসপাতালগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

স্বাগত বক্তব্য রাখেন বিজিএমইএর পরিচালক মোহাম্মদ সোহেল। স্বাক্ষরকারী প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে বলা হয়, দেশের পোশাকখাতের পাশে দাঁড়াতে পেরে তারা গর্বিত ও আনন্দিত।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

স্বাস্থ্যসেবা বাড়াতে ৪ হাসপাতালের সঙ্গে বিজিএমইএর চুক্তি

আপডেট সময় ০৮:৫২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫