সংবাদ শিরোনাম ::
বড়লেখায় কৃষকদের মাঝে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ বড়লেখা-জুড়ীর নদী ভাঙন রোধে স্থায়ী সমাধান চাইলেন এমপি নাসির উদ্দিন আহমেদ শরীয়তপুরের জাজিরায় ককটেল বিস্ফোরণ: কবরস্থান থেকে  বালতি ভর্তি ককটেল উদ্ধার ঢাকা ওয়াসার মিটার রিডার থেকে কোটিপতি: ওয়াসা কর্মকর্তা হারুনের অ’বৈধ সম্পদের পাহাড় ফ্যাসিস্ট সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত জামিল, প্রভাব খাটিয়ে আবারও চট্টগ্রাম ডিপোতে! খামারবাড়িতে কোটি টাকার বদলি বাণিজ্যের অভিযোগ, কেন্দ্রে ‘ডিজি’ মাসুম বিল্লাহ সাড়ে ৬ হাজার কোটি টাকার চুক্তিতে শুভঙ্করের ফাঁকি ৪ বিঘা জমি কিনে ৬৫ বিঘার প্রকল্প বিক্রি করছে ছুটি রিসোর্ট বাংলাদেশের স্কুলে বিতরণের জন্য ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা: র‌্যাব

ঢাকায় ৮ দিনের এসএমই পণ্য মেলা শুরু

আট দিনব্যাপী এসএমই পণ্য মেলা-২০২৫ শুরু হয়েছে। ‘এসএমই শক্তি, দেশের অগ্রগতি’-স্লোগানে শুরু হওয়া এই মেলায় সাড়ে ৩০০ স্টল রয়েছে, যার প্রায় ৬০ শতাংশি নারী উদ্যোক্তাদের।

রোববার (৮ ডিসেম্বর) সকালে আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই মেলার পর্দা উঠলো। উদ্বোধনী অনুষ্ঠানে ‘ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ফাউন্ডেশন’য়ের চেয়ারপারসন মো. মুসফিকুর রহমান বলেন, দেশের ৯৯ শতাংশ শিল্পই কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি। স্বল্প পুঁজিতে সবচেয়ে বেশি কর্মসংস্থান হয় এই খাত থেকেই। এই মেলা তাদের পণ্য সরাসরি ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়ার সেতুবন্ধ।

মেলায় সবচেয়ে বেশি স্টল তৈরি পোশাক শিল্পের- ৭৪টি। তারপর হস্তশিল্প ৫৪, চামড়া-পাদুকা ৪০, পাটজাত পণ্য ৩৫, খাদ্য প্রক্রিয়াজাত ২৮, শতরঞ্জি-বাঁশ-বেত ১৫, জুয়েলারি ৯, প্রসাধনী ৭ এবং আইটি সেবা খাতের ৫টি স্টল রয়েছে।

উদ্যোক্তাদের পাশে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, শিল্প মন্ত্রণালয়ের দপ্তরগুলোও স্টল দিয়েছে যাতে ঋণ, প্রশিক্ষণ, সনদ- সব এক ছাদের নিচে পাওয়া যায়। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। মেলায় প্রবেশমূল্য ফ্রি রাখা হয়েছে। আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত এই আয়োজন চলবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বড়লেখায় কৃষকদের মাঝে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ

ঢাকায় ৮ দিনের এসএমই পণ্য মেলা শুরু

আপডেট সময় ০৩:০৭:১৩ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫