ঢাকা ১০:১২ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পবিপ্রবি’র পিজিএস কমিটির ৭৩ তম সভা অনুষ্ঠিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব চার বছরেও থেমে আছে বিচার-ভোলায় নূরে আলমকে স্মরণে বিএনপি-ছাত্রদলের শ্রদ্ধা ও বিচার দাবি ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি ববিসাস’র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী পাবনায় ‘মদ্যপ অবস্থায়’ ২ রাশিয়ান নাগরিকের মারামারি, নিহত ১ সব মোটরযানের জন্য সতর্কবার্তা আত্রাইয়ে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বাংলাদেশে পাথর মেরে হত্যার রাজনীতি আর চলবে না : জাহিদুল

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, দেশের ছাত্র-জনতা পাথর মেরে মানুষ হত্যার রাজনীতি প্রত্যাখ্যান করেছে। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর ধারণা ছিল, দেশের রাজনৈতিক সংস্কৃতিতে আমূল পরিবর্তন আসবে। কিন্তু কিছু ব্যক্তি, দল ও গোষ্ঠীর মধ্যে সেই পরিবর্তনের লক্ষণ দৃশ্যমান নয়। বরং খুনি হাসিনা যেসব কাজ করতে পারেননি- সেসব কাজ এখন ওই গোষ্ঠী, দল ও ব্যক্তিরাই নিজের হাতে তুলে নিয়েছে। বাংলাদেশে পাথর মেরে হত্যার রাজনীতি আর চলবে না।

রোববার (৭ ডিসেম্বর) বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের পক্ষে দাঁড়িপাল্লা প্রতীকের মিছিল শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাহিদুল ইসলাম বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে খুন, গুম ও পাথর মেরে মানুষ হত্যার রাজনীতি আর চলবে না। দেশে কোনো ধরনের হামলা বা দুর্নীতির রাজনীতিও চলবে না। এখানে গঠনমূলক ও সহনশীলতার রাজনীতি প্রতিষ্ঠিত হবে। যারা আবু সাঈদের মতো নিজের জীবনের রক্ত ঝরিয়ে ফ্যাসিবাদকে পরাজিত করেছে, তারাই এই বাংলাদেশ গড়ে তুলবে।

তিনি আরও বলেন, খুনি হাসিনার পালিয়ে যাওয়া এবং গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে বড় ধরনের পরিবর্তন হয়েছে। শুধু তাই নয়, একটি জেনারেশনের মধ্যেও আমূল পরিবর্তন এসেছে। দেশের বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা পুরোনো ধাঁচের রাজনীতি প্রত্যাখ্যান করে ক্যাম্পাসে গঠনমূলক ও শ্রদ্ধাবোধের রাজনীতির দিকে ধাবিত হয়েছে।

ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের পক্ষে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী প্রচার মিছিলের নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা অঞ্চলের সহকারী পরিচালক আব্দুস সাত্তার, দলটির মহানগরীর সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমান, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ মাহফুজুর রহমান, সেক্রেটারি মোহাম্মদ বেলাল হোসাইন, সাবেক উপজেলা আমির ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগরীর সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আক্তারুজ্জামান, সাবেক উপজেলা আমির ভিপি শাহাব উদ্দিন, উজিরপুর ইউনিয়ন আমির মাওলানা আবুল হাশেমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পবিপ্রবি’র পিজিএস কমিটির ৭৩ তম সভা অনুষ্ঠিত

বাংলাদেশে পাথর মেরে হত্যার রাজনীতি আর চলবে না : জাহিদুল

আপডেট সময় ০৮:০৭:১১ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫