ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রায়পুরায় মোমেন মিয়া কে গুলি করে হত্যা, আহত ৩ বরগুনায় ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাইস কুকারে রান্না করতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন ১০ দিনের রিমান্ডে ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক ৪ আগস্ট ইউপি সদস্য ফিরোজের বিরুদ্ধে, বিচার চেয়ে প্রশাসনের দ্বারস্থ ভুক্তভোগীরা ‘আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠীর কার্যক্রম আগস্টে পরিলক্ষিত হচ্ছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী গোড়াই কটনমিল পরিদর্শন করলেন শরীফুল আলম

বরগুনার গৌরীচন্নায় তুচ্ছ ঘটনার জেরে নৃশংস হামলার শিকার কলেজ শিক্ষক

বরগুনার গৌরীচন্নায় তুচ্ছ ঘটনার জেরে নৃশংস হামলার শিকার কলেজ শিক্ষক। বরগুনার গৌরীচন্নায় তুচ্ছ ঘটনার জেরে নৃশংস হামলার শিকার হয়েছেন বামনা সরকারি কলেজের রসায়ন বিভাগের প্রভাষক মো. নূরুল ইসলাম লিটন। শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে জমি দখলে বাধা দেয়ায় বরগুনা সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নের বাইশতবক এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এসময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার ডান হাতের দুইটি আঙুল কেটে ফেলে।

আহত অবস্থায় স্থানীয়রা তাকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।

গুরুতর আহত শিক্ষক মো. লিটন বলেন, “আমি একজন শিক্ষক। এই হাত দিয়েই দীর্ঘদিন ছাত্র-ছাত্রীদের পাঠদান করেছি। এখন কীভাবে আবার শ্রেণিকক্ষে দাঁড়াবো? যে জমিকে কেন্দ্র করে এ হামলা, সেই জমি আমাদের পরিবার প্রায় অর্ধশত বছর ধরে ভোগদখল করে আসছে। বিভিন্ন সালিশ-বিচারেও জমিটি আমাদের পক্ষে ছিল।”

এ বিষয়ে বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইয়াকুব হোসাইন জানান, “আঙুল কাটার ঘটনার খবর পেয়ে হাসপাতালে গিয়ে সরেজমিনে ঘুরে দেখেছি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। আসামি গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।”
শিক্ষক লিটনের ওপর এ বর্বর হামলায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। শিক্ষাঙ্গনের পাশাপাশি সাধারণ মানুষের মাঝে নিন্দা ও উদ্বেগ দেখা দিয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রায়পুরায় মোমেন মিয়া কে গুলি করে হত্যা, আহত ৩

বরগুনার গৌরীচন্নায় তুচ্ছ ঘটনার জেরে নৃশংস হামলার শিকার কলেজ শিক্ষক

আপডেট সময় ০৯:৪৭:৫৮ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫