সংবাদ শিরোনাম ::
ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান ফেনী আলিয়ার বিতর্কিত অধ্যক্ষ কারাগারে জলবায়ু অর্থায়নকে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরো সহজলভ্য করার দাবি প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর চীন সফরে যোগ দিতে রাতে বেইজিং যাচ্ছেন তথ্যমন্ত্রী বড়লেখায় ৩২ হাজার শিশু পাচ্ছে ভিটামিন ‘এ’প্লাস ক্যাপসুল ‘বিয়ের কাগজ দেখাতে পারলে যা চাইবেন তা-ই করব’ চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ববি সরকারের তিন গুরুত্বপূর্ণ মন্ত্রীকে ‘ব্যর্থ’ বললেন নাহিদ চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের বড় অভিযান: ৩০০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নওগাঁয় আদালতের নির্দেশে দুই শিশুর মৃত্যুর ১০ মাস পর কবর থেকে লাশ উত্তোলন শরীয়তপুরের সখিপুরের আরশিনগর ইউনিয়নে কাবিটা প্রকল্পে দুই সড়কের নির্মাণ কাজ সম্পন্ন

নির্বাচক হয়েই চমক আফ্রিদির, দল থেকে বাদ রিজওয়ান

শহিদ আফ্রিদি পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচকের দায়িত্ব নিয়েছেন, সপ্তাহও পেরোয়নি। তবে যখন দায়িত্ব নিয়েছিলেন, তখনই জানিয়েছিলেন, বদলে দিতে চান দলকে। তার প্রমাণটা প্রথম অ্যাসাইনমেন্টেই দিলেন সাবেক পাক অধিনায়ক। 

দলে রাখলেন বিরাট এক চমক। পাকিস্তান ক্রিকেটের অন্যতম বড় তারকা মোহাম্মদ রিজওয়ানকে সরিয়ে দিলেন একাদশ থেকে। তার বদলে দলে এলেন সাবেক পাক অধিনায়ক সরফরাজ আহমেদ। সবশেষ সিরিজে পাকিস্তান নিজেদের মাঠে ৩-০ ব্যবধানে হেরেছে ইংল্যান্ডের কাছে। সেই সিরিজ তো বটেই, রিজওয়ান চলতি বছর একটা বড় সময় ধরে আছেন অফ ফর্মে। ব্যাট হাতে শেষ ১২ ইনিংসে পাননি ফিফটির দেখা।

নিজেদের মাটিতে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার কারণে পাকিস্তান বেশ কিছু দিন ধরেই আছে তোপের মুখে। বাবর আজমের অধিনায়কত্ব পড়ে গিয়েছিল হুমকির মুখে। দলের সবার পারফর্ম্যান্স নিয়েও সমালোচনা হয়েছে ঢের। রিজওয়ানের পারফর্ম্যান্স নিয়েও কথা উঠেছে বেশ।

আফ্রিদি নির্বাচক হয়ে আসার পর প্রথম কোপটা পড়েছে তার ওপরই। আজ নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে দলটি। সেই দলে নেই রিজওয়ান। তার বদলে এসেছেন আরেক উইকেটরক্ষক সরফরাজ আহমেদ, যিনি ২০১৯ বিশ্বকাপে দলকে নেতৃত্ব দিয়েছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

নির্বাচক হয়েই চমক আফ্রিদির, দল থেকে বাদ রিজওয়ান

আপডেট সময় ০২:৫০:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২