ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ বরগুনার আমতলীতে বস্তাবন্দি মরদেহ সনাক্ত, স্কুলছাত্র হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন ​ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার ইউজিসির ৪ সদস্য ও সচিব এর সাথে পবিপ্রবির ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার এর সৌজন্য সাক্ষাৎ ভালোবাসার সম্পর্কের পর বিয়ে, অনাগত সন্তানের বাবা কারাগারে-পরিবার ও স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন স্বাস্থ্যমন্ত্রীকে ম্যানেজ করে আবারও মাঠে মিঠু সিন্ডিকেট! কাজী জেসিনের নিয়োগে আইনি জটিলতা, সংশোধন করবে সরকার মাসিক বেতন ১০ হাজার, ৪ কোটির প্রাসাদে বসবাস কর্মচারীর! হত্যা মামলার আসামি ও সাময়িক বরখাস্ত মহিউদ্দীন ববি সংলগ্ন দপদপিয়া ব্রিজে বাস-মাহিন্দ্র সংঘর্ষে প্রাণহানি ১, আহত ৪

ব্রাজিলের সম্ভাব্য কোচের তালিকায় জিদানের নাম

হেক্সা জয়ের স্বপ্ন নিয়ে কাতার বিশ্বকাপে গিয়েছিল ব্রাজিল। তবে সফলতার মুখ দেখেনি দলটি, টানা দ্বিতীয় বারের মতো দলটির বিদায়ঘণ্টা বেজে গেছে শেষ আট থেকে। দলের এই ব্যর্থতার পর কোচ তিতে দায়িত্ব ছেড়েছেন। এরপর থেকেই গুঞ্জন চলছে, রেকর্ড ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের নতুন কোচ কে হবেন, এই নিয়ে।

লাতিন দলটির কোচ হিসেবে বিদেশিদের খুব একটা দেখা যায়নি। অন্তত শেষ ৫০ বছরে তো নয়ই! ব্রাজিল জাতীয় ফুটবল দলের ইতিহাসে বিদেশি কোচের অধীনে খেলেছে তিন বার। ১৯২৫ সালে চার ম্যাচে দলটির কোচ ছিলেন উরুগুইয়ান র‍্যামন প্লাতেরো, ১৯৪০ এর  দিকে দুটো প্রীতি ম্যাচে দলটির কোচ ছিলেন পর্তুগালের জোরেকা। আর সবশেষ ১৯৬৫ সালে আর্জেন্টাইন কোচ ফিলপো নুনিয়েজের অধীনে একটি প্রদর্শনী ম্যাচে খেলেছিল দলটি।

এবার ফরাসি সংবাদ মাধ্যম লেকিপে জানাচ্ছে জিনেদিন জিদানের নাম। ব্রাজিল যেমন চাইছে, জিদান ঠিক তেমনই এক কোচ। ব্রাজিল তাদের পরবর্তী কোচ হিসেবে বিদেশি কাউকে চাইছে, ফরাসি কোচ জিদান এখানে উতরে গেছেন। বর্তমানে কাজে নেই, এমন কাউকে চাইছে সেলেসাওরা, এখানেও জিদান যুতসই, রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছাড়ার পর থেকে তিনি নতুন কোনো কাজে জড়াননি। এরপর আসে তার অভিজ্ঞতার কথা, যে কোচ টানা তিন চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছেন রিয়াল মাদ্রিদকে, তার অভিজ্ঞতা নিয়ে ব্রাজিলের অভিযোগের কোনো সুযোগই নেই।

জিদান ছাড়াও ব্রাজিলের সম্ভাব্য কোচের তালিকায় আছে আর্জেন্টাইন মার্সেলো গ্যালার্দো, মরিসিও পচেত্তিনো, জার্মান থমাস টুখেল, স্প্যানিশ রবার্তো মার্টিনেজ ও রাফায়েল বেনিতেজের নামও। শেষমেশ ব্রাজিল তাদের নতুন কোচ হিসেবে কাকে নিয়োগ দেয়, তার জন্য অপেক্ষা করতে হবে কিছু দিন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

ব্রাজিলের সম্ভাব্য কোচের তালিকায় জিদানের নাম

আপডেট সময় ১২:২২:১৩ অপরাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২