ঢাকা ০৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চেয়ারম্যান-এমডির দুর্নীতিতে সঙ্কটে আইএফআইসি ব্যাংক নবাবগঞ্জ সাবরেজিস্ট্রার নাজমুল হাসানের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতি ও কমিশন বাণিজ্যের অভিযোগ পবিপ্রবিতে জুলাই শহীদ যোদ্ধা ও আহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বিআরটিএতে গোপন তথ্য পাচারের সিন্ডিকেট এডি ইমরানের রেলের প্রকৌশলী সামছ তুষারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পপুলার লাইফের গ্রাহকরা দাবির টাকা পাচ্ছে না নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি ২২ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগে তরিকুল ইসলামের ভূমিকা নিয়ে তদন্তের দাবি মো. আলমগীর কবীরকে ঘিরে নৌনিরাপত্তা বিভাগে অনিয়ম পূবালী ব্যাংকের চেয়ারম্যান মঞ্জুরুর রহমানের দুর্নীতি

মেক্সিকোর প্রেসিডেন্টকে জড়িয়ে ধরে চুমু খাওয়ার চেষ্টা, গ্রেপ্তার ১

সমর্থকদের সঙ্গে দেখা করার সময় মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউমকে জড়িয়ে ধরে চুমু খাওয়ার চেষ্টা করেছেন এক ব্যক্তি। দেশটির রাজধানী মেক্সিকো সিটিতে সমর্থকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় এই ঘটনা ঘটেছে। পরে দেশটির পুলিশ ওই ব্যক্তিকে পরে গ্রেপ্তার করেছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম মঙ্গলবার প্রেসিডেন্ট প্রাসাদের কাছের একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথে তিনি সমর্থকদের সঙ্গে হাত মেলান এবং ছবি তোলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি প্রেসিডেন্ট ক্লাউদিয়ার কাছে এসে কাঁধে হাত রাখেন এবং অন্য হাতে কোমর ও বুক স্পর্শ করে তার গলায় চুমু খাওয়ার চেষ্টা করেন।

পরে প্রেসিডেন্টের নিরাপত্তা দলের এক সদস্য দ্রুত এগিয়ে এসে ওই ব্যক্তিকে সরিয়ে দেন। প্রত্যক্ষদর্শীরা বলছেন, ওই ব্যক্তি মদ্যপ ছিলেন বলে মনে হচ্ছিল। এই ঘটনার পরও প্রেসিডেন্ট শেইনবাউম শান্ত থেকে সবার সঙ্গে কুশল বিনিময় করেন।

একই সঙ্গে ওই ব্যক্তির সঙ্গে ছবি তুলতে রাজি হন তিনি। সেখান থেকে বিদায় নেওয়ার সময় ওই ব্যক্তির পিঠে হাত রাখেন তিনি।

দেশটির প্রেসিডেন্টের নিরাপত্তায় নিয়োজিত কর্তৃপক্ষ বলেছে, ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনার পর মেক্সিকোর নারীবিষয়ক মন্ত্রণালয়ের প্রধান সিতলালি হারনান্দেজ প্রতিক্রিয়া জানিয়েছেন। প্রেসিডেন্ট শেইনবাউমই দেশটিতে এই মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছেন।

সিতলালি হারনান্দেজ বলেছেন, ‌‌‘‘আজ আমাদের প্রেসিডেন্ট যে ধরনের আচরণের শিকার হয়েছেন, আমরা তার নিন্দা জানাই।’’
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন, ‘‘এ ধরনের পুরুষতান্ত্রিক মানসিকতা নারীর ব্যক্তিগত পরিসর ও দেহে অনধিকার আক্রমণ স্বাভাবিক করে তোলে। এটি অত্যন্ত উদ্বেগজনক।’’

জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা ইউএন উইমেনের তথ্য অনুযায়ী, মেক্সিকোর ১৫ বছর বা তদূর্ধ্ব বয়সী নারীদের প্রায় ৭০ শতাংশ জীবনে অন্তত একবার যৌন হয়রানির শিকার হয়েছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চেয়ারম্যান-এমডির দুর্নীতিতে সঙ্কটে আইএফআইসি ব্যাংক

মেক্সিকোর প্রেসিডেন্টকে জড়িয়ে ধরে চুমু খাওয়ার চেষ্টা, গ্রেপ্তার ১

আপডেট সময় ০৮:৩২:০৩ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫