ঢাকা ০৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চেয়ারম্যান-এমডির দুর্নীতিতে সঙ্কটে আইএফআইসি ব্যাংক নবাবগঞ্জ সাবরেজিস্ট্রার নাজমুল হাসানের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতি ও কমিশন বাণিজ্যের অভিযোগ পবিপ্রবিতে জুলাই শহীদ যোদ্ধা ও আহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বিআরটিএতে গোপন তথ্য পাচারের সিন্ডিকেট এডি ইমরানের রেলের প্রকৌশলী সামছ তুষারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পপুলার লাইফের গ্রাহকরা দাবির টাকা পাচ্ছে না নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি ২২ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগে তরিকুল ইসলামের ভূমিকা নিয়ে তদন্তের দাবি মো. আলমগীর কবীরকে ঘিরে নৌনিরাপত্তা বিভাগে অনিয়ম পূবালী ব্যাংকের চেয়ারম্যান মঞ্জুরুর রহমানের দুর্নীতি

বরগুনার পাথরঘাটায় ৩ ব্যবসায়ীর চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে ছিনতাই

বরগুনার পাথরঘাটায় দোকান বন্ধ করে বাড়ি যাচ্ছিলেন বাবা ও তার দুই সন্তান। যাওয়ার পথে চোখে মরিচের গুঁড়া নিক্ষেপ করে টাকা ছিনতাইয়ের ঘটনার শিকার হয়েছেন পাথরঘাটার সদর উপজেলা বাজারের তিন গার্মেন্টস ব্যবসায়ী। এ সময় তাদের সঙ্গে বিক্রির নগদ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (৪ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার কালমেঘা ইউনিয়নের আমড়াতলা ও বটতলা এলাকার মধ্যবর্তী স্থানে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। তারা পাথরঘাটা বাজারে গার্মেন্টসের ব্যবসা করেন।

ছিনতাই ঘটনায় আহতরা হলেন, পাথরঘাটা শহরের চৌধুরী ফ্যাশন-১-এর মালিক শাহ আলম চৌধুরী (৫৫) ও তার দুই ছেলে চৌধুরী ফ্যাশন-২-এর মালিক রাজিব চৌধুরী (৩০) ও সজিব চৌধুরী (২৬)।

আহত রাজিব চৌধুরী জানান, ‘প্রতিদিনের মতো দোকান বন্ধ করে আমার বাবা ও ছোট ভাইকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলাম। আমড়াতলা এলাকায় পার হওয়ার পর পিছন থেকে একটি মোটরসাইকেলে তিনজন লোক এসে আমাদের পথরোধ করে চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে দেয়। এ সময় আমরা মোটরসাইকেল থেকে পড়ে যাই। তখন আমাদের সঙ্গে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিতে চাইলে, তা না দিলে আমাদের বেধড়ক মারধর করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। এ সময় ডাক চিৎকার শুনে আশপাশের লোকজন আমাদের উদ্ধার করে পাথরঘাটা হাসপাতালে নিয়ে আসে।’

স্থানীয়রা জানান, ঘটনাস্থলের জায়গাটি নির্জন হওয়ায় দুর্বৃত্তরা সহজেই হামলার সুযোগ পেয়েছে। এখানে প্রায়ই ছিনতাইয়ের ঘটনা ঘটে বলেও তারা অভিযোগ করেন। পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ মো. মেহেদী হাসান বলেন, এ বিষয়ে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের গ্রেপ্তার করতে পুলিশি অভিযান চলমান রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চেয়ারম্যান-এমডির দুর্নীতিতে সঙ্কটে আইএফআইসি ব্যাংক

বরগুনার পাথরঘাটায় ৩ ব্যবসায়ীর চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে ছিনতাই

আপডেট সময় ০৭:২৩:০৩ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫