রংপুরের পীরগঞ্জে অ্যাসোসিয়েশন ফর সাউথ এশিয়া কালচার অ্যান্ড লিটারেচার (এফসাকল) বাংলাদেশ আয়োজিত আলোচনা সভায় বাংলাদেশ ইয়ুথ ফোরামের নতুন কার্যকরী কমিটির নাম ঘোষণা করা হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) বিকেল ৩টায় পীরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ডিএসসি’র চেয়ারম্যান ও বজ্রকথা পত্রিকার সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ। সঞ্চালনা করেন এফসাকলের সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম মুকুল। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সৈয়দ রায়হান বিপ্লব, সহ-সভাপতি আনোয়ার হোসেন ও তারিকুল ইসলাম তারিক, সাধারণ সম্পাদক জুয়েল সরকার। যুগ্ম সম্পাদক আব্দুর ছাত্তার রতন, সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম সরকার, অর্থ সম্পাদক ফারজুল ইসলাম, সাহিত্য সম্পাদক আশিকুর রহমান জয়, প্রচার সম্পাদক মোস্তফা জামান, মহিলা সম্পাদক পারভীন আক্তার, অফিস সম্পাদক হানিফ মিয়া।
এছাড়া সদস্য হিসেবে রয়েছেন শফিকুল ইসলাম শফিক, আকুল হোসেন, সবুজ মিয়া, মাসুদ রানা, সংগীত শিল্পী আলম, আশরাফুল ইসলাম, কেশব চন্দ্র, কিশোর কুমার, মুন্না সরকার ও তৌহিদুল।
সভায় বক্তারা বলেন, তরুণ সমাজকে সংগঠিত করে সমাজসেবামূলক ও মানবিক কাজে সম্পৃক্ত করাই এই কমিটির মূল লক্ষ্য। এফসাকল বাংলাদেশ-এর কার্যনির্বাহী কর্মকর্তারা,ভবিষ্যতে সামাজিক উন্নয়ন, শিক্ষা ও সংস্কৃতিতে এফসাকলের ভূমিকা আরও প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেন ।
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি 
























