সংবাদ শিরোনাম ::
সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী

‘ড. ইউনূসের সঙ্গে ডিল করে ক্ষমতায় গেলে এনসিপির হাতে বিএনপির পতন হবে’

প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে ডিল করে বিএনপি ক্ষমতায় গেলে এনসিপির হাতে তাদের পতন হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

আজ (মঙ্গলবার) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বিএনপির বর্তমানে যে ইকোনমিক পলিসি তা দিয়ে বাংলাদেশের অর্থনৈতিক উত্তরণ সম্ভব নয়। বিএনপি যদি জোর-জবরদস্তি করে ড. ইউনূসের সঙ্গে ডিল করে, লন্ডনে ডিল করেছিল, নতুনভাবে সেই ডিল নবায়ন করে যদি ক্ষমতায় যায় তাহলে এনসিপির হাতে তাদের পতন হবে।’

তিনি বলেন, জিয়াউর রহমান একজন লাকি ম্যান ছিলেন, ক্ষমতা না চাইতেও তিনি পেয়েছিলেন। তার (জিয়াউর রহমান) কিছু ক্যারিশমেটিক জায়গা ছিল, সেই জায়গা থেকে তিনি অর্থনৈতিক কিছু স্বনির্ভরতার জায়গায় বাংলাদেশকে নিয়ে গেছেন। কিন্তু সে সময় সুযোগ ছিল বাংলাদেশকে নতুন করে পুনর্গঠন করার।

এনসিপির এই নেতা আরও বলেন, ‘জিয়াউর রহমান অর্থনীতিকে পুনর্গঠন করেছেন। রাজনৈতিক পুনর্গঠনের কিছু চেষ্টা চালিয়েছেন কিন্তু তিনি সফল হননি। তিনি যদি চাইতেন, তার হাতে এত ক্ষমতা ছিল জনগণ যেভাবে সাপোর্ট দিয়েছিল, বাংলাদেশের গতিপথ তিনি ঘুরিয়ে দিতে পারতেন। ওই সময় বাংলাদেশে নতুন একটা রিফর্ম প্রসেসের মধ্যে যেতে পারত। কিন্তু জিয়াউর রহমান ঐতিহাসিকভাবে এই সুযোগ মিস করেছেন।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত

‘ড. ইউনূসের সঙ্গে ডিল করে ক্ষমতায় গেলে এনসিপির হাতে বিএনপির পতন হবে’

আপডেট সময় ০৯:৪৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫