ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

পাকিস্তানের সুপ্রিম কোর্টে বিস্ফোরণ, আহত ১২

পাকিস্তানের সুপ্রিম কোর্টে সিলিন্ডার এবং এসি প্ল্যান্টে বিস্ফোরণের জেরে আহত হয়েছেন অন্তত ১২ জন। আজ মঙ্গলবার স্থানীয় সময় ১০টা ৫৫ মিনিটে ঘটেছে এই বিস্ফোরণ।

রাজধানী ইসলামাবাদ পুলিশের মহাপরিদর্শক আলী নাসির রিজভির বরাত দিয়ে পাকিস্তানি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, মূল বিস্ফোরণটি ঘটেছে সুপ্রিম কোর্ট ভবনের বেসমেন্টে অবস্থিত একটি ক্যান্টিনে। এদিকে সুপ্রিম কোর্টের সেন্ট্রাল এসি সিস্টেমের প্ল্যান্ট ওই ক্যান্টিনের সংলগ্ন। বিস্ফোরণ যখন ঘটে সে সময় সেই প্ল্যাটে মেরামতের কাজ চলছিল। সিলিন্ডার বিস্ফোরণের ধাক্কা এবং আগুনে সেই প্ল্যান্টেও বিস্ফোরণ ঘটে।

সাংবাদিকদের আলী নাসির রিজভি জানিয়েছেন, আহতদের ১২ জনের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা এসি মেকানিকদের। একজন এসি মেকানিকের শরীর ৮০ শতাংশ পুড়ে গেছে বলেও উল্লেখ করেছেন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণটি খুবই শক্তিশালী ছিল এবং এটির ধাক্কায় পুরো সুপ্রিম কোর্টভবন কেঁপে উঠেছিল। আদালত ভবনের যেসব কক্ষে মামলার শুনানি চলছিল, বিস্ফোরণের পর সেসব কক্ষকগুলো থেকে লোকজন ছুটে বেরিয়ে আসে। বিস্ফোরণের ধাক্কায় সুপ্রিম কোর্টের ৬ নম্বর ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানা জানা গেছে। পাকিস্তানের সুপ্রিম কোর্টের একটি সূত্র জানিয়েছে, বিস্ফোরণ ঘটার পর মঙ্গলবার সব মামলার শুনানি স্থগিত রেখেছে সুপ্রিম কোর্ট। আগামীকাল বুধবার থেকে ফের কার্যক্রম শুরু হবে সর্বোচ্চ আদালতে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

পাকিস্তানের সুপ্রিম কোর্টে বিস্ফোরণ, আহত ১২

আপডেট সময় ০৭:৪৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫