ঢাকা ০৮:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

পাকিস্তান কি গোপনে ভয়ংকর কোনো অস্ত্রের পরীক্ষা চালিয়েছে?

পাকিস্তানের আকাশে এক রহস্যময় দৃশ্য ঘিরে চলছে ব্যাপক আলোচনা। বেলুচিস্তানের কোয়েটার আকাশে অদ্ভুত আকৃতির এক মেঘ দেখা গেছে। এটি দেখা যাওয়ার পর অনেকে ধারণা করছেন, দেশটি গোপনে ভয়ংকর কোনো অস্ত্রের পরীক্ষা চালিয়েছে।

তবে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করতে চাননি। বেসরকারি টেলিভিশন চ্যানেল সামা টিভি-র এক অনুষ্ঠানে তাঁকে যখন জিজ্ঞাসা করা হয়, পাকিস্তান কি সত্যিই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে? তিনি বলেন, এসব প্রশ্ন জনসমক্ষে করা ঠিক নয়। এমন বিষয় গোপনে জানা ভালো। ডন পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার ভোরে কোয়েটার আকাশে লেনটিকুলার ক্লাউড বা লেন্স আকৃতির মেঘ দেখা যায়, যা স্থানীয়দের মধ্যে কৌতূহল ও জল্পনা সৃষ্টি করে। অনেকেই সামাজিক মাধ্যমে দাবি করেন, এটি হয়তো কোনো সামরিক পরীক্ষার ফল।

তবে পাকিস্তান আবহাওয়া বিভাগ এই গুজব উড়িয়ে দিয়েছে। এক্সে দেওয়া এক পোস্টে তারা জানিয়েছে, এটি সম্পূর্ণ প্রাকৃতিক লেনটিকুলার মেঘের গঠন, যা সাধারণত পাহাড়ি এলাকায় সূর্যোদয়ের আগে সৃষ্টি হয় এবং কিছু সময় পর মিলিয়ে যায়। যুক্তরাজ্যের আবহাওয়া অফিস জানায়, লেনটিকুলার মেঘ হলো একধরনের লেন্স আকৃতির মেঘ, যা বাতাস স্থির থাকা অবস্থায় পাহাড়ের ওপরে গঠিত হয়। এগুলো দেখতে অনেকটা উড়ন্ত চাকতির মতো লাগে, তাই অনেক সময় মানুষ এগুলোকে রহস্যময় বা অস্বাভাবিক মনে করে।

আবহাওয়া বিশেষজ্ঞরা বিষয়টিকে পুরোপুরি প্রাকৃতিক বলে ব্যাখ্যা দিলেও প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের প্রশ্ন এড়িয়ে যাওয়া আবারও জনমনে সন্দেহ তৈরি করেছে। কোয়েটার আকাশে দেখা সেই রহস্যময় মেঘের আড়ালে কি শুধু প্রকৃতি, নাকি সত্যিই কোনো গোপন সামরিক পরীক্ষা?

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

পাকিস্তান কি গোপনে ভয়ংকর কোনো অস্ত্রের পরীক্ষা চালিয়েছে?

আপডেট সময় ০২:৪৮:৪২ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫