ঢাকা ০৮:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

মেক্সিকোতে সুপারমার্কেটে বিস্ফোরণ, নিহত ২৩

মেক্সিকোর সোনোরা প্রদেশের হেরমোসিলো শহরে এক সুপারমার্কেটে বিস্ফোরণে কমপক্ষে ২৩ জন নিহত এবং আরও ১১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর এবং নিহতদের মধ্যে শিশুদেরও রয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।

প্রদেশের গভর্নর আলফনসো দুরাজো বলেন, দুর্ভাগ্যবশত নিহতদের মধ্যে কিছু শিশু রয়েছে। বেঁচে যাওয়া আহতরা হেরমোসিলোর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তিনি বিস্ফোরণের কারণ খতিয়ে দেখার জন্য তদন্তের নির্দেশ দিয়েছেন। স্থানীয় নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, এটি কোনো সন্ত্রাসী হামলা বা হত্যাকাণ্ড নয়। বিস্ফোরণটি মেক্সিকোর ডে অব দ্য ডেড উদযাপনের সময় ঘটে। এ দিনে পরিবারগুলো মৃত প্রিয়জনদের স্মরণ করে।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম নিহতদের পরিবার ও আত্মীয়দের প্রতি সমবেদনা জানিয়েছেন। আহতদের সহায়তার জন্য ইন্টেরিয়র সেক্রেটারি রোসা ইসেলা রোড্রিগেজকে একটি সহায়তা দল পাঠানোর নির্দেশ দিয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যমের ছবিতে সুপারমার্কেটের সামনের অংশ জ্বালিয়ে দেওয়া এবং জানালা ভেঙে পড়ার দৃশ্য দেখা গেছে। বিস্ফোরণটি স্থানীয় সময় শনিবার (১ নভেম্বর) দুপুর ২টার দিকে ঘটেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

মেক্সিকোতে সুপারমার্কেটে বিস্ফোরণ, নিহত ২৩

আপডেট সময় ১২:৫৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫