সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে প্রতিবন্ধী কিশোরীকে চাচার ধ’র্ষ’ণ, গণধোলাই দিয়ে পুলিশে দিল জনতা রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার  বাংলাদেশ ব্যাংকের উচ্চপদে বসতে গোলজারের ৪২ কোটি টাকার গোপন চুক্তির অভিযোগ ঢাকা-চট্টগ্রাম রেলপথের দূরত্ব কমিয়ে আনার উদ্যোগ বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন সালমান শাহর মরদেহ কবর থেকে তোলা নিয়ে মুখ খুললেন মা নীলা চৌধুরী ইতিহাস গড়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে সিরিজ জয় বাংলাদেশের বিরোধীদলীয় নেতার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সুপারি গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কলেজছাত্রের বগুড়ার শেরপুরে পারিবারিক কলহের জেরে রাজমিস্ত্রির আত্মহত্যা

ইসলামী ব্যাংকের মুনাফা কমেছে ৬৩ শতাংশ

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০৯:২৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • ৬৬৯ বার পড়া হয়েছে

চলতি ২০২৫ হিসাব বছরের প্রথম ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) পুঁজিবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির মুনাফা কমেছে প্রায় ৬৩ শতাংশ। ব্যাংকটির আলোচিত হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আজ (বৃহস্পতিবার) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে ব্যাংকের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের সার সংক্ষেপ প্রকাশ করা হয়েছে।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি হিসাব বছরের প্রথম ৯ মাসে ইসলামী ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত মুনাফা (ইপিএস) হয়েছে ৬২ পয়সা। আগের বছরের একই সময়ে যা হয়েছিল ১ টাকা ৬৬ পয়সা। সে হিসেবে বছরের ব্যবধানে ব্যাংকের সমন্বিত ইপিএস কমেছে ১ টাকা ৪ পয়সা বা ৬২ দশমিক ৬৫ শতাংশ।

এদিকে চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে ব্যাংকের সমন্বিত ইপিএস হয়েছে ২০ পয়সা। আগের বছরের একই সময়ে ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত লোকসান হয়েছিল ৫৫ পয়সা।

চলতি হিসাব বছরের প্রথম ৯ মাসে ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত নগদ পরিচালন প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১২ টাকা ৪৪ পয়সা। আগের বছরের একই সময়ে যা ৩ টাকা ২ পয়সা ঋণাত্মক হয়েছিল। গত ৩০ সেপ্টেম্বর শেষে ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৪৪ টাকা ৪৮ পয়সা। আগের বছরের ৩০ সেপ্টেম্বর শেষে যা ছিল ৪৫ টাকা ৩৭ পয়সা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুরাদনগরে প্রতিবন্ধী কিশোরীকে চাচার ধ’র্ষ’ণ, গণধোলাই দিয়ে পুলিশে দিল জনতা

ইসলামী ব্যাংকের মুনাফা কমেছে ৬৩ শতাংশ

আপডেট সময় ০৯:২৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫