ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকাসহ সারাদেশে অভিযানে নামছে পুলিশের নতুন ‘স্পেশাল’ ইউনিট নেপালে কাদার ভেতর উদ্ধারকারীদের মরিয়া অনুসন্ধান, নিখোঁজ ৩০০০ সবজির চড়া দামে অস্বস্তিতে ক্রেতারা রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা রংপুরের চক্রবর্তী পরিবারের হত্যাকাণ্ডের প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি সরকার গুম, খুন ও নির্যাতনমুক্ত দেশ গড়তে কাজ করছে : মুক্তিযুদ্ধ মন্ত্রী রুশ ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৩৭, আহত ৪২ লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর হঠাৎ ঢাকাসহ ৪০ জেলায় সতর্কবার্তা

বরগুনার তালতলীতে ধান ক্ষেতে ইঁদুর মারার ফাঁদে জড়িয়ে শিশুর মৃত্যু

বরগুনার তালতলীতে বৈদ্যুতিক ইঁদুর মারার ফাঁদে জড়িয়ে ইমরান (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) সকালে তালতলী উপজেলার বড়ভাইজোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ইমরান ওই গ্রামের রিপা বেগমের ছেলে এবং হরিণবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে পড়তো। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বড়বগী ইউনিয়নের বড়ভাইজোড়া এলাকায় সকালে ইমরান তার মায়ের সঙ্গে ধানক্ষেতে ছাগলের জন্য ঘাস কাটতে যায়। এ সময় স্থানীয় আবু সালেহ ইঁদুর দমনের উদ্দেশ্যে অবৈধভাবে মসজিদের বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে ধানক্ষেতে বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখেন।

ধানক্ষেতে ওই ফাঁদের কোনো সতর্কবার্তা বা চিহ্ন দেওয়া ছিল না। অসাবধানতাবশত ইমরান সেই ফাঁদে জড়িয়ে পড়লে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা বলেন, কৃষিক্ষেতে এভাবে বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখা মারাত্মক অপরাধ। প্রশাসনের কঠোর নজরদারি ছাড়া এমন দুর্ঘটনা রোধ সম্ভব নয়। ঘটনার পর অভিযুক্ত আবু সালেহ পলাতক রয়েছে বলে জানিয়েছেন তারা। ইমরানের মা রিপা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমি বুঝতেই পারিনি ওখানে বিদ্যুৎ ছিল। সেই ফাঁদে জড়িয়ে মুহূর্তেই আমার ছেলেটা চোখের সামনে মৃত্যু হয়েছে । তালতলী পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মো. ইমরান বলেন, মসজিদের সংযোগ ব্যবহার করে ধানক্ষেতে বিদ্যুৎ নেওয়া সম্পূর্ণ অবৈধ। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তালতলী থানার ওসি মো. শাহজালাল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে । এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকাসহ সারাদেশে অভিযানে নামছে পুলিশের নতুন ‘স্পেশাল’ ইউনিট

বরগুনার তালতলীতে ধান ক্ষেতে ইঁদুর মারার ফাঁদে জড়িয়ে শিশুর মৃত্যু

আপডেট সময় ০৮:১২:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫