সংবাদ শিরোনাম ::
সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী

পুঁজিবাজারে ১০ কার্যদিবস পর লেনদেন ৫শ কোটির ঘর অতিক্রম

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৯ অক্টোবর) অধিকাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। এতে এক্সচেঞ্জটির সবগুলো সূচকও বেড়েছে। পাশাপাশি সার্বিক লেনদেন ১০ কার্যদিবস পর ৫০০ কোটি টাকার ঘর অতিক্রম করেছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইতে আজ মোট ৩৯৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭৫টির। বিপরীতে কমেছে ১৫৩টির। আর ৬৬টির দর অপরিবর্তিত রয়েছে। দর বৃদ্ধি হওয়া সিকিউরিটিজগুলোর মধ্যে ‘এ’ ক্যাটাগরির ৯৭টি, ‘বি’ ক্যাটাগরির ৪৯টি এবং ‘জেড’ ক্যাটাগরির ৪৬টি শেয়ার ও ইউনিট রয়েছে।

অধিকাংশ সিকিউরিটিজের দর বাড়ায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৯২ পয়েন্টে অবস্থান করছে। গতকাল সূচকটির অবস্থান ছিল ৫ হাজার ৮৪ পয়েন্টে।

অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৫ পয়েন্টে এবং ডিএসইর বাছাই করা ৩০ কোম্পানির শেয়ার নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৭৪ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে গতকালের তুলনায় ৫২ কোটি ২৭ লাখ টাকা লেনদেন বেড়েছে। এদিন মোট ৫০৩ কোটি ৬৪ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। এই লেনদেন গত ১৪ অক্টোবরের পর সর্বোচ্চ। ওইদিন লেনদেন হয়েছিল ৬০৬ কোটি ৪৩ লাখ টাকা। এরপর টানা ১০ কার্যদিবস এক্সচেঞ্জটিতে ৫০০ কোটি টাকার নিচে লেনদেন হয়েছে।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) আজ সবগুলো মূল্যসূচক বেড়েছে। এদিন অধিকাংশ সিকিউরিটিজের দর বাড়লেও এক্সচেঞ্জটির লেনদেনের পরিমাণ অর্ধেকে নেমেছে।

সিএসইর সার্বিক সূচক সিএসপিআই আজ ২৩ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ২৭৩ পয়েন্টে অবস্থান নিয়েছে। আর সিএসসিএক্স সূচকটি ২২ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৮০৭ পয়েন্টে উঠেছে।

সিএসইতে মোট ১৯৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ৯৪টির দর বেড়েছে এবং কমেছে ৮১টির। আর ১৯টির দর দিন শেষে অপরিবর্তিত ছিল। এক্সচেঞ্জটিতে সার্বিক লেনদেন হয়েছে ১৮ কোটি ৫৭ লাখ টাকা। গতকাল ৩৫ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছিল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত

পুঁজিবাজারে ১০ কার্যদিবস পর লেনদেন ৫শ কোটির ঘর অতিক্রম

আপডেট সময় ০৪:১২:১৯ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫