ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকাসহ সারাদেশে অভিযানে নামছে পুলিশের নতুন ‘স্পেশাল’ ইউনিট নেপালে কাদার ভেতর উদ্ধারকারীদের মরিয়া অনুসন্ধান, নিখোঁজ ৩০০০ সবজির চড়া দামে অস্বস্তিতে ক্রেতারা রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা রংপুরের চক্রবর্তী পরিবারের হত্যাকাণ্ডের প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি সরকার গুম, খুন ও নির্যাতনমুক্ত দেশ গড়তে কাজ করছে : মুক্তিযুদ্ধ মন্ত্রী রুশ ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৩৭, আহত ৪২ লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর হঠাৎ ঢাকাসহ ৪০ জেলায় সতর্কবার্তা

সিঁধ কেটে ঘরে ঢুকে মেয়ের পা ধরে টান, বাবাকে ‍কুপিয়ে হত্যা

পটুয়াখালীতে সিঁধ কেটে ঘরে ঢুকে পড়া চোরকে ধরে ফেলায় মোশারেফ খাঁন (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) পটুয়াখালী সদর উপজেলার জৈনকাঠী ইউনিয়নের সেহকাঠী গ্রামে এমন ঘটনা ঘটে।

নিহত মোশারেফ খাঁন সেহকাঠী গ্রামের মো. হানিফ খাঁনের বড় ছেলে। তিনি পেশায় একজন অটোবাইক চালক ছিলেন।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ২টার দিকে মোশারেফের সিঁধ কেটে চোর ঘরে ঢুকে তার মেয়ে মালা আক্তারের পা ধরে টান দেয় দুই অজ্ঞাত ব্যক্তি। টের পেয়ে মালা চিৎকার করলে ঘুম থেকে উঠে তাদের ধরে ফেলেন বাড়ির মালিক মোশারেফ। চিৎকারে স্থানীয়রা ছুটি আসার আগেই মোশারেফকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় ওই দুই ব্যক্তি। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তিনি মারা যান।

নিহতের স্ত্রী শাহনাজ বেগম বলেন, রাতে ২ জন অপরিচিত লোক সিঁধ কেটে আমাগো ঘরে উঠে আমার মাইয়ার পা ধরে টান দেয়, আমার স্বামী তাদের ধরে ফেলায় তাকে মেরে ফেলেছে। তাদের উদ্দেশ্য চুরি নাকি অন্য কিছু জানি না। আমরা এ ঘটনার বিচার চাই। নিহতের মা মোর্শেদা বেগম বলেন, আমার অনেক আদরের বড় পোলা, আজকে তারে কোপাইয়া মাইরা ফালাইছে। বাড়িতে শুধু রক্ত আর রক্ত, আমি আর সহ্য করতে পারছি না!

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনও সেখানে পুলিশ অবস্থান করছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকাসহ সারাদেশে অভিযানে নামছে পুলিশের নতুন ‘স্পেশাল’ ইউনিট

সিঁধ কেটে ঘরে ঢুকে মেয়ের পা ধরে টান, বাবাকে ‍কুপিয়ে হত্যা

আপডেট সময় ০৪:০৭:০৮ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫