ঢাকা ০২:২১ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডেঙ্গু প্রতিরোধে নজর কাড়লেন মেয়র প্রার্থী অ্যাডভোকেট বদিউল আলম সুজন একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী ফরিদপুরে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিল স্ত্রী কনসার্টে বোতল ছুড়ে মারার ঘটনায় মুখ খুললেন হাসান রামপালে সংসার খরচ যোগাতে মাথার চুল বিক্রি করলেন এক নারী ছাত্রদলের রাজনীতিতে বৃহৎ পরিসরে ভূমিকা রাখতে চান জিসান ভালোবাসি গাইবান্ধা’ সংগঠনের ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন রেলের টেন্ডারে শত কোটি টাকার কারসাজির অভিযোগের কেন্দ্রে ‘আফসার সিন্ডিকেট আন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্টের নীলফামারী জেলা কমিটি গঠন পদ্মা রেলে ১৩ হাজার কোটি টাকার অনিয়ম, কার পকেটে গেল এত টাকা?

অনুশীলনে নেমে বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলে রাবি ছাত্রীর মৃত্যু

সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক ছাত্রীর মৃত্যু হয়েছে। নিহত ছাত্রীর নাম সায়মা হোসাইন। তিনি রাবির সমাজবিজ্ঞান বিভাগে ২০২০-২১ সেশনের শিক্ষার্থী। তার বাড়ি কুষ্টিয়া।

রবিবার (২৬ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলে সাঁতার কাটতে নামলে তিনি পানিতে ডুবে যান। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, ‘একজন শিক্ষার্থী মারা গেছে। মেয়েটি পানিতে ডুবে গেলে তাকে উদ্ধার করে রামেকে নিয়ে যাওয়া হয়।

তারপর সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।’
শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক মোসা. রোখসানা বেগম টুকটাকি বলেন, ‘সাঁতার প্রতিযোগিতা অংশ নেওয়ার জন্য অনুশীলন করেছিল সায়মা। দুই রাউন্ড সাঁতরানোর পর হঠাৎ হার্ট অ্যাটাক করে সে। পরে বিশ্ববিদ্যালয় মেডিক্যালে নিয়ে গেলে সেখান থেকে রামেকে পাঠানো হয়। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এমন মৃত্যু কখনোই মেনে নেওয়া যায় না।’ রাজশাহী মেডিক্যাল কলেজের মুখপাত্র ডাক্তার সংকর কে. বিশ্বাস বলেন, ‘পানিতে ডুবে যাওয়া একজন শিক্ষার্থীকে মেডিক্যালে আনা হয়। তাকে দেখে এখানকার চিকিৎসক মৃত ঘোষণা করে। প্রাথমিকভাবে বলা মুশকিল আসলে কারণটা কী। কারণ জানার জন্য ময়নাতদন্ত করতে হবে। আমরা লাশটি ময়নাতদন্ত বা আইনি প্রক্রিয়ার জন্য মর্গে প্রেরণ করেছি।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে নজর কাড়লেন মেয়র প্রার্থী অ্যাডভোকেট বদিউল আলম সুজন

অনুশীলনে নেমে বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলে রাবি ছাত্রীর মৃত্যু

আপডেট সময় ০৯:১৭:২৭ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫