সংবাদ শিরোনাম ::
সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী

প্রিমিয়ার সিমেন্টের মুনাফা কমেছে ৮২ শতাংশ, লভ্যাংশ অর্ধেকের নিচে

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসির গত ৩০ জুন সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরের মুনাফা আগের বছরের তুলনায় প্রায় ৮২ শতাংশ কমেছে। এতে কোম্পানিটি আলোচিত অর্থবছরের জন্য আগের বছরের তুলনায় লভ্যাংশের হারও অর্ধেকের বেশি কমিয়েছে। আলোচিত অর্থবছরের জন্য কোম্পানিটি তাদের বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) বিকেল ৪টায় অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় আলোচিত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি এ লভ্যাংশের সুপারিশ করা হয়। এক মূল্য সংবেদনশীল তথ্যে (পিএসআই) বিষয়টি জানিয়েছে কোম্পানি।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে প্রিমিয়ার সিমেন্টের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ২৯ পয়সা। আগের অর্থবছরে যা হয়েছিল ৭ টাকা ৪ পয়সা। অর্থাৎ বছরের ব্যবধানে কোম্পানির ইপিএস কমেছে ৫ টাকা ৭৫ পয়সা বা প্রায় ৮১ দশমিক ৬৮ শতাংশ।

এদিকে, আলোচিত অর্থবছরে মুনাফায় এই বড় পতন হওয়ায় বিনিয়োগকারীদের মাত্র ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। আগের অর্থবছরে যেখানে কোম্পানিটির বিনিয়োগকারীরা সাড়ে ২১ শতাংশ হারে নগদ লভ্যাংশ পেয়েছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত

প্রিমিয়ার সিমেন্টের মুনাফা কমেছে ৮২ শতাংশ, লভ্যাংশ অর্ধেকের নিচে

আপডেট সময় ০৮:৩৮:১৩ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫