ঢাকা ১২:০৮ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নগর গুলিস্তান স্টপওভার বাস-মিনিবাস টার্মিনাল শ্রমিক পরিচালনা কমিটির পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গাজায় ধসে পড়া ভবনের নিচ থেকে ১৯ মরদেহ উদ্ধার দাম বাড়ানোর পর দেশে আজ সোনার ভরি কত? কক্সবাজারের মাতারবাড়ী পৌঁছেছেন প্রধানমন্ত্রী বেরোবির শিক্ষার্থীদের ‘দরিচা’, বিহারি নারীদের দক্ষতায় খুলছে সম্ভাবনার নতুন জানালা সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় জাল টাকা তৈরির কারখানায় র‍্যাব-৫ এর অভিযান আটক ২  পঞ্চগড়ে ২৬৪-এর নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী অনেককেই এখন চেনেন না ইলিয়াস কাঞ্চন, মনেও রাখতে পারেন না

মাদরাসাছাত্র হত্যা মামলায় ২ জনের ১০ বছরের আটকাদেশ

জামালপুরের দেওয়ানগঞ্জে মাদরাসাছাত্র আতিকুর রহমান আতিককে হত্যার দায়ে দুজনকে ১০ বছরের আটকাদেশ দিয়েছেন আদালত।
বুধবার (২২ অক্টোবর) দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের শিশু আদালত-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ সর্দারপাড়া গ্রামের সৈয়দ আলীর ছেলে সাদ্দাম মিয়া এবং ইসলামপুর উপজেলার হরিণধরা গ্রামের নাছির আলীর ছেলে রিপন মিয়া। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, নিহত আতিকুর রহমান আতিক দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী গ্রামের আহম্মদ আলীর ছেলে।

তিনি বানিয়ানীচর পশ্চিম পাড়ার আফতারিয়া হাফেজিয়া মাদরাসার হেফজ বিভাগের শেষ বর্ষের আবাসিক ছাত্র ছিলেন। ২০০৬ সালের ২৬ আগস্ট সকালে পূর্ব বিরোধের জেরে একই মাদরাসার ছাত্র সাদ্দাম ও রিপন ঘুমন্ত অবস্থায় আতিকের ওপর ছুরিকাঘাত চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের বড় ভাই বাবু মিয়া বাদী হয়ে দেওয়ানগঞ্জ থানায় দুজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

দীর্ঘ তদন্ত ও ১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এই রায় ঘোষণা করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নগর গুলিস্তান স্টপওভার বাস-মিনিবাস টার্মিনাল শ্রমিক পরিচালনা কমিটির পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাদরাসাছাত্র হত্যা মামলায় ২ জনের ১০ বছরের আটকাদেশ

আপডেট সময় ০৫:২৭:১০ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫