ঢাকা ১২:০৪ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নগর গুলিস্তান স্টপওভার বাস-মিনিবাস টার্মিনাল শ্রমিক পরিচালনা কমিটির পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গাজায় ধসে পড়া ভবনের নিচ থেকে ১৯ মরদেহ উদ্ধার দাম বাড়ানোর পর দেশে আজ সোনার ভরি কত? কক্সবাজারের মাতারবাড়ী পৌঁছেছেন প্রধানমন্ত্রী বেরোবির শিক্ষার্থীদের ‘দরিচা’, বিহারি নারীদের দক্ষতায় খুলছে সম্ভাবনার নতুন জানালা সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় জাল টাকা তৈরির কারখানায় র‍্যাব-৫ এর অভিযান আটক ২  পঞ্চগড়ে ২৬৪-এর নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী অনেককেই এখন চেনেন না ইলিয়াস কাঞ্চন, মনেও রাখতে পারেন না

গফরগাঁওয়ে ধানক্ষেতে কাজ করতে গিয়ে কৃষকের মৃত্যু

ময়মনসিংহের গফরগাঁওয়ে ধানক্ষেতে কাজ করতে গিয়ে দুলাল শেখ (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। একদিন পর বুধবার (২২ অক্টোবর) সকালে বিলের পানিতে তার লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি উপজেলার পাগলা থানার টাঙ্গাব ইউনিয়নের বারইহাট (বটতলা পশ্চিম পাড়া) গ্রামে ঘটে। নিহত দুলাল শেখ ওই গ্রামের মৃত চাঁনমিয়া শেখের ছেলে। পাগলা থানা পুলিশ দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুলাল শেখ অন্যের জমি বর্গা চাষ করে জীবিকা নির্বাহ করতেন। মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে তিনি স্থানীয় এক বিলে নিজের বর্গা করা জমিতে কাজ করতে যান। এরপর আর বাড়ি ফেরেননি।

পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও তাকে পায়নি। পরদিন বুধবার সকাল সাড়ে সাতটার দিকে স্থানীয়রা বিলের পানিতে তার লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন।
পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস আলম জানান, লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তিনি বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কাজ করার সময় স্ট্রোক করে মারা গেছেন।

ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নগর গুলিস্তান স্টপওভার বাস-মিনিবাস টার্মিনাল শ্রমিক পরিচালনা কমিটির পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গফরগাঁওয়ে ধানক্ষেতে কাজ করতে গিয়ে কৃষকের মৃত্যু

আপডেট সময় ০৩:১০:৫০ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫