ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আওয়ামী আমলের প্রভাবশালী কর্মকর্তা মাহমুদুল হাসান এখনো গুরুত্বপূর্ণ পদে, উঠছে নানা প্রশ্ন সড়ক নিরাপত্তায় বিশেষ অবদান রাখায় নিসচা বিশেষ সম্মাননা পেলেন লায়ন গনি মিয়া বাবুল রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী কচুয়ায় দেড় কিলোমিটার সড়ক বেহাল: ঝুঁকিতে ২৫০ শিক্ষার্থী, দুর্ভোগে হাজারো মানুষ রাষ্ট্রপতি পদে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপি সোমবার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী গোপালগঞ্জে প্যারোলে মুক্তি পেয়ে পিতার জানাজায় আওয়ামী লীগ নেতা  নগর গুলিস্তান স্টপওভার বাস-মিনিবাস টার্মিনাল শ্রমিক পরিচালনা কমিটির পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গাজায় ধসে পড়া ভবনের নিচ থেকে ১৯ মরদেহ উদ্ধার

জমি দখল করতে এসে মোটরসাইকেল ফেলে পালালেন যুবদল নেতা

কুড়িগ্রামের রৌমারীতে শাহজালাল ও নাজমুল হোসেন টাইগার নামে যুবদলের দুই নেতার বিরুদ্ধে ভাড়াটিয়া হিসেবে ৮ শতক জমি অবৈধভাবে দখল পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে এ ঘটনায় যুবদলের দুই নেতাসহ ৬ জন এবং আরও ১২ জনকে অজ্ঞাতনামা করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী আব্দুল্লাহ মিয়া। এর আগে সোমবার (২০ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার যাদুরচর ইউনিয়নের কোমরভাঙ্গী মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত যুবদল নেতারা হলেন- উপজেলার যাদুরচর ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ধনারচর গ্রামের শাহজালাল ও সদস্য কাশিয়াবাড়ী গ্রামের নাজমুল হোসেন টাইগার।

অভিযোগ সূত্রে জানা গেছে, ১৬ শতক জমির মধ্যে ৮ শতক জমি ৩০ বছর আগে আইনাল নামের এক ব্যক্তির কাছে বিক্রি করেন ভুক্তভোগী আব্দুল্লাহ মিয়ার বাবা আব্দুল কাদের। পরে আইনাল মিয়া মারা যাওয়ার পর তার ছেলে চাঁন মিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল ও সদস্য নাজমুল হোসেন টাইগারসহ ১২ জনকে ভাড়া করে এনে জোরপূর্বক বাকি ৮ শতকও দখল করার চেষ্টা করেন। এ সময় প্রতিবাদ করায় ভুক্তভোগীর পরিবারের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। পরে গ্রামবাসী ভাড়াটিয়াদের ধাওয়া শুরু করলে একপর্যায়ে প্রাণ বাঁচাতে মোটরসাইকেল ফেলে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে এ ঘটনায় ভুক্তভোগী আব্দুল্লাহ থানায় গিয়ে ৬ জনের নাম উল্লেখ করে আরও ১২ জনকে অজ্ঞাত দেখিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের বিষয় জানতে চাইলে যাদুরচর ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক শাহজালাল বলেন, আমরা কারো ভাড়াটিয়া হিসেবে জমি দখল করতে সেখানে যাইনি। তবে মীমাংসার লক্ষ্যে গিয়েছিলাম। পরে মালিকানা দাবি করে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে মোটরসাইকেল রেখে সম্মান বাঁচানোর দায়ে সেখান থেকে আমরা চলে আসি। তবে কেউ গণধোলাই দেয়নি। অন্য একটি মহল আমাকে নিয়ে নানা অপপ্রচার চালিয়ে যাচ্ছে।

উপজেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান পলাশ বলেন, যুবদলের কোনো সদস্যের বিরুদ্ধে জমি দখলসহ অন্য কোনো অভিযোগ উঠলে তা তদন্ত করে সত্যতা পেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। যদি ওই অভিযোগের বিষয়ে সত্যতা পাওয়া যায় তাহলে জেলা নেতাদের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে। রৌমারী থানার ওসি মো. সেলিম মালিক বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি সরেজমিন তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আওয়ামী আমলের প্রভাবশালী কর্মকর্তা মাহমুদুল হাসান এখনো গুরুত্বপূর্ণ পদে, উঠছে নানা প্রশ্ন

জমি দখল করতে এসে মোটরসাইকেল ফেলে পালালেন যুবদল নেতা

আপডেট সময় ০৬:৫২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫