ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাসিক বেতন ১০ হাজার, ৪ কোটির প্রাসাদে বসবাস কর্মচারীর! হত্যা মামলার আসামি ও সাময়িক বরখাস্ত মহিউদ্দীন ববি সংলগ্ন দপদপিয়া ব্রিজে বাস-মাহিন্দ্র সংঘর্ষে প্রাণহানি ১, আহত ৪ স্ত্রী পালিয়ে যাওয়ায় ৪০ লিটার দুধ দিয়ে গোসল করলেন স্বামী আমাদের নেতা মানবিক, কোনো বৈষম্য হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধী দল দুর্ভাগ্যবশত হাসিনার ভাষায় কথা বলছে: স্থানীয় সরকার মন্ত্রী ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের সঞ্জিতের ধর্মান্তর, বিয়ে, ২০ লাখ টাকা ও পিতৃপরিচয়ের জটিলতা ও প্রতারণা সালমান শাহ হত্যা মামলা : খলনায়ক ডনকে কারাগারে আটক রাখার আবেদন বালিয়াডাঙ্গীতে স্কুলের ৪৭ শতক জমি নিয়ে বিরোধ, উদ্ধারে মানববন্ধন

একটি দলের কর্মকাণ্ড আওয়ামী লীগের সঙ্গে মিলে যাচ্ছে : শিবির সভাপতি

নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের সঙ্গে কোনো কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ড মিলে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। তিনি বলেছেন, ‘আওয়ামী লীগের কর্মকাণ্ডের সঙ্গে যাদের মিল আছে, তারাও ফ্যাসিস্ট। আমরা তাদের ফ্যাসিস্ট বলতে বাধ্য হবো।’
সোমবার (২০ অক্টোবর) দুপুরে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রশিবির আয়োজিত একাদশ ও অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের ‘নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাহিদুল ইসলাম বলেন, ‘সাধারণ মানুষ ফ্যাসিবাদ পছন্দ করে না আর সেই ফ্যাসিবাদের কর্মকাণ্ডের কারণেই আওয়ামী লীগ এ দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।’
তিনি বলেন, ‘গত ১৫ বছর ছাত্রলীগ, আওয়ামী লীগ আমাদের সব কর্মকাণ্ড বন্ধ করে দিয়েছিল। কোরআনের প্রোগ্রাম করতে দেয়নি, এমনকি রমজানে ইফতারের প্রোগ্রাম করতে দেয়নি। সাধারণ ছাত্র-ছাত্রীদের বিভিন্ন সময় তারা হামলা করে রক্তাক্ত করেছিল।

এখনো আমরা একটি দলের কর্মকাণ্ড সেই আওয়ামী লীগের কর্মকাণ্ডের সঙ্গে মিল দেখতে পাচ্ছি।’
শিক্ষার্থীদের উদ্দেশে জাহিদুল ইসলাম বলেন, ‘ছাত্রশিবির প্রতিষ্ঠালগ্ন থেকে তার সততার জায়গা, আদর্শের জায়গায় কম্প্রোমাইজ করেনি। যদি করত তাহলে ছাত্রশিবির আজ এতদূর আসা সম্ভব হতো না। সাধারণ শিক্ষার্থীরা সেটা বুঝতে পেরেছে বলেই শিবির আজ এতদূর আসতে পেরেছে।

আমরা কাউকে শিবির করতে বলিনি, শিবির করতেও হবে না। শুধু শিবির সম্পর্কে জানতে বলি। শিবির তোমাদের যেটা বলে তোমাদের পিতা-মাতা ও তোমাদের সেটা বলে। শিবির তোমাদের আদর্শ ছাত্র, ভালো ছাত্র হতে বলে যেটা তোমাদের অভিবাবকরা বলেন।’
সরকারি সোহরাওয়ার্দী কলেজ শাখার সভাপতি রাকিব মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর পান্নালাল রায়, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক মো. শফিউল্লাহ, পিরোজপুর জেলা সভাপতি মো. এমরান খান, সাবেক জেলা সভাপতি অধ্যক্ষ জহিরুল হক প্রমুখ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাসিক বেতন ১০ হাজার, ৪ কোটির প্রাসাদে বসবাস কর্মচারীর!

একটি দলের কর্মকাণ্ড আওয়ামী লীগের সঙ্গে মিলে যাচ্ছে : শিবির সভাপতি

আপডেট সময় ০৭:২০:০৫ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫