ঢাকা ১১:৪২ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সোনারগাঁও হোটেলে আন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্টের অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৭৩৪, জীবিত উদ্ধার ৮১৮৬ জন রেলের হুইসেল নিয়ন্ত্রণে সিন্ডিকেট, অভিযোগে দুদকের অনুসন্ধান বালাসী-বাহাদুরাবাদ সেতুর দাবিতে বাবা-ছেলের দীর্ঘ পদযাত্রা মিজানের বিরুদ্ধে ঘুষ-বদলি বাণিজ্যের বিস্ফোরক অভিযোগ ঢাকাসহ সারাদেশে অভিযানে নামছে পুলিশের নতুন ‘স্পেশাল’ ইউনিট নেপালে কাদার ভেতর উদ্ধারকারীদের মরিয়া অনুসন্ধান, নিখোঁজ ৩০০০ সবজির চড়া দামে অস্বস্তিতে ক্রেতারা রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা রংপুরের চক্রবর্তী পরিবারের হত্যাকাণ্ডের প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করার দাবিতে কুমিল্লায় মানববন্ধন

ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করার দাবিতে কুমিল্লায় মানববন্ধন করেছে ইসলামিক স্টাডিজ ফোরাম। মানববন্ধন শেষে কুমিল্লা জেলা প্রশাসক ও কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দিয়েছে সংগঠনটি। সোমবার (২০ অক্টোবর) কুমিল্লা নগরীর কান্দিরপাড় টাউনহলের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

এ সময় ইসলামিক স্টাডিজ ফোরাম কুমিল্লা জেলার সভাপতি সহযোগী অধ্যাপক ড. মোশাররফ হোসেন বলেন, উচ্চমাধ্যমিক পর্যায়ে সকল শাখায় (বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা ও কারিগরি) ইসলাম শিক্ষা/ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে।

উচ্চমাধ্যমিক ও কলেজ পর্যায়ের সকল প্রতিষ্ঠানে ইসলাম শিক্ষা বিষয়ের শিক্ষক নিয়োগ করতে হবে। উচ্চ শিক্ষার সকল স্তরে (সাধারণ ও প্রফেশনাল) ১০০ নম্বরের ইসলাম শিক্ষা/ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইসলামি শিক্ষার জন্য শিক্ষক নিয়োগ করতে হবে।
আদর্শ শিক্ষক কলেজ পরিষদের কুমিল্লা মহানগরীর সভাপতি অধ্যাপক শহিদুল ইসলাম বলেন, আমরা বলতে চাই, সকল ধর্মই মানুষকে নৈতিকতা শিক্ষা দেয়।

নৃত্যের শিক্ষক যদি বাধ্যতামূলক হয়, তাহলে নৈতিক শিক্ষার জন্য কেন বাধ্যতামূলক হবে না। আর যদি নৈতিক শিক্ষা অর্থাৎ ধর্মীর শিক্ষা চালু করা যেত তাহলে আর দুর্নীতি হতো না। কোটি কোটি টাকা খরচ করে দুদক লাগাতে হতো না। দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি।

ইসলামিক স্টাডিজ ফোরাম কুমিল্লা জেলার সভাপতি সহযোগী অধ্যাপক ড. মোশাররফ হোসেন বলেন, বিগত সরকার এদেশের মানুষকে ইসলাম শিক্ষা থেকে দূরে সরিয়ে রাখার জন্য সুকৌশলে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছিল। ৯০ শতাংশ মুসলমানের দেশে যেখানে প্রাথমিকে বিদ্যালয়ে সংগীতের শিক্ষক নিয়োগ দেওয়া হয়। অথচ ইসলাম শিক্ষার শিক্ষক নিয়োগ দেওয়া হয় না। এটা দু:খের বিষয়। আমরা চাই, বর্তমান সরকার এই বিষয়টি গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

এ সময় উপস্থিত ছিলেন আদর্শ শিক্ষক কলেজ পরিষদের কুমিল্লা মহানগরীর সভাপতি অধ্যাপক শহিদুল ইসলাম, ইসলামিক স্টাডিজ ফোরামের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন জাফরী, ইসলামিক স্টাডিজ ফোরামের সহসভাপতি অধ্যাপক মফিজুল ইসলাম, নুরুল আমিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. মাহবুবুর রহমান, বিজ্ঞান কলেজের প্রিন্সিপাল অধ্যাপক আবু জাফর মোহাম্মদ সালমান, ভাষা সৈনিক অজিতগুহ কলেজের উপাধ্যক্ষ মোস্তাক আহমেদ, ইবনে তায়মিয়া কলেজের শিক্ষক ড. আবরার আহমেদসহ বিভিন্ন কলেজের শিক্ষক ও ইসলামিক স্টাডিজ বিভাগের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সোনারগাঁও হোটেলে আন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্টের অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত

ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করার দাবিতে কুমিল্লায় মানববন্ধন

আপডেট সময় ০৩:৩৩:২১ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫