ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সবশেষ মামলায় জামিন পেলেন সাবেক বিচারপতি খায়রুল হক খাদ্য অধিদপ্তর ঠিকাদার সমিতির নতুন সভাপতি সাগর, সম্পাদক মাসুদ, সাংগঠনিক কোয়েল মহেশখালীতে এসএসসি ফলাফলে পাশের হারে আইল্যান্ড হাই স্কুল ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিতে বেতাগীতে চারা বিতরণ করলেন জেলা প্রশাসক  নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসে এসএসসি পরীক্ষায় শতভাগ জিপিএ ৫ পেয়েছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী খারিজের কারণ জানতে চাওয়ায় আইনজীবীকে হেনস্তা শাহজালাল বিমানবন্দরে পৌনে ৪ কোটি টাকার সোনা ফেলে পালালেন চালক শিবগঞ্জে এসএসসিতে উত্তীর্ণ না হওয়ায় শিক্ষার্থীর মৃত্যু সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি

পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১৫ জন নিহত

পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই একই পরিবারের সদস্য। দেশটির খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সোয়াত জেলায় ভোরে একটি ট্রাক উল্টে প্রাণহানির এই ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আরও আটজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রেসকিউ সার্ভিস ১১২২। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য ডন।

রেসকিউ ১১২২-এর মুখপাত্র শাফিকা গুল এক বিবৃতিতে বলেন, “বৃহস্পতিবার সকালে সোয়াত মোটরওয়ের টানেল নম্বর ৩-এর কাছে একটি ট্রাক উল্টে যায়। এতে একই পরিবারের ১৫ জন নিহত হন এবং আরও আটজন আহত হন।”

তিনি জানান, নিহতদের মধ্যে নারী, পুরুষ ও শিশুরাও রয়েছেন। বিবৃতিতে আরও বলা হয়, নিহত পরিবারটি সোয়াতের বাহরাইন তহসিলের গাবরাল এলাকার বাসিন্দা। তারা পাঞ্জাবের উদ্দেশে রওনা দিয়েছিলেন। পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে হতাহতের এই ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর রেসকিউ টিম ও মোটরওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। আহতদের বাটখেলা জেলা সদর হাসপাতালে নেওয়া হয়।

মুখপাত্র শাফিকা গুল আরও বলেন, “দুর্ঘটনায় ১৫ জনের মৃত্যু হয়েছে বলে হাসপাতালের চিকিৎসকরা নিশ্চিত করেছেন। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক, তাদের সোয়াতে স্থানান্তর করা হয়েছে।”

প্রসঙ্গত, পাকিস্তানের মহাসড়কগুলোতে নিয়মিত দুর্ঘটনা ঘটে থাকে। বেপরোয়া গতি, ক্লান্ত চালক, গাড়ির যথাযথ রক্ষণাবেক্ষণের অভাব, দুর্বল সড়ক অবস্থা ও ট্রাফিক আইন প্রয়োগের দুর্বলতার কারণে এসব দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে।

গত মাসেও খাইবার পাখতুনখাওয়ার দেরা ইসমাইল খানে ব্রেকফেল হয়ে একটি ট্রাক দুর্ঘটনার শিকার হলে অন্তত ১১ জন নিহত ও তিনজন আহত হয়েছিলেন। এর আগে গত ১১ সেপ্টেম্বর মানসেহরায় একটি জিপ খাদে পড়ে দুই নারী নিহত ও চারজন আহত হন। তার দুদিন আগে হারিপুরে হাজারা মোটরওয়ে এলাকায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের পাঁচ সদস্য প্রাণ হারান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সবশেষ মামলায় জামিন পেলেন সাবেক বিচারপতি খায়রুল হক

পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১৫ জন নিহত

আপডেট সময় ০১:০৯:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫