ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

বেপজার নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন মেজর জেনারেল মোয়াজ্জেম

বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)-এর ১৮তম নির্বাহী চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন। তিনি মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমানের স্থলাভিষিক্ত হলেন।

বুধবার (১৫ অক্টোবর) বেপজার নির্বাহী চেয়ারম্যান হিসেবে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যোগদান করেন মোয়াজ্জেম হোসেন।
বেপজায় যোগদানের আগে মেজর জেনারেল মোয়াজ্জেম হোসেন বাংলাদেশ সেনাবাহিনীর সপ্তম পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) এবং বরিশালের এরিয়া কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯২ সালের ২০ ডিসেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি কোরে কমিশন লাভ করেন।

দীর্ঘ ও বর্ণাঢ্য কর্মজীবনে তিনি কমান্ড, স্টাফ এবং প্রশিক্ষণমূলক বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত থেকে অসাধারণ নেতৃত্ব ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। দুটি আর্টিলারি ব্রিগেড এবং দুটি আর্টিলারি রেজিমেন্টের নেতৃত্ব দিয়েছেন।

এছাড়াও, তিনি বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ)-তে প্লাটুন কমান্ডার, একটি ডিভিশনের কর্ণেল স্টাফ এবং সেনা সদর দপ্তরের পরিচালক (বাজেট) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ (ডিএসসিএসসি), মিরপুর থেকে স্নাতক এবং ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) থেকে ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি) ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স (এএফডব্লিউসি) সম্পন্ন করেছেন।

তিনি চীনের নানজিং আর্টিলারি একাডেমি এবং পাকিস্তানের স্কুল অফ আর্টিলারিতে প্রশিক্ষণসহ বিদেশে বিভিন্ন সামরিক মহড়ায় অংশগ্রহণ করেছেন।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস থেকে এমফিল ডিগ্রি অর্জন করেছেন এবং বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

বেপজার নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন মেজর জেনারেল মোয়াজ্জেম

আপডেট সময় ০৯:৪১:১০ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫