ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

দুই ঘণ্টায় ডিএসইতে অধিকাংশ শেয়ারে দরবৃদ্ধি

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৪ অক্টোবর) সবগুলো মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। তবে এদিন দুপুর ১২টা পর্যন্ত বেশিরভাগ শেয়ারের দাম বেড়েছে। এই সময়ে এক্সচেঞ্জটির লেনদেন হয়েছে প্রায় ২৮৮ টাকা।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, দুপুর ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৩৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৬১ পয়েন্টে দাঁড়িয়েছে। আর শরিয়াহ কোম্পানিগুলোর সূচক ডিএসইএস ৯ পয়েন্ট বেড়ে এক হাজার ১২৭ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৬ পয়েন্ট হয়েছে।

প্রথম দুই ঘণ্টায় ডিএসইর লেনদেনে অংশ নেওয়া ৩৯১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ২৬৫টির। বিপরীতে কমেছে ৬১টির। আর ৬৫টির দর অপরিবর্তিত ছিল।

দুপুর ১২টা পর্যন্ত ডিএসইতে মোট ২৮৭ কোটি ৫১ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। আজ প্রথম দুই ঘণ্টার লেনদেনে সবচেয়ে বেশি অবদান রেখেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার। এই সময় পর্যন্ত কোম্পানিটির মোট ১৫ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) প্রথম দুই ঘণ্টায় সবগুলো সূচক বেড়েছে। এরমধ্যে সিএএসপিআই সূচক ৪৮ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৭৭৬ পয়েন্ট হয়েছে। আর সিএসসিএক্স সূচকটি ৩৩ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৮৮ পয়েন্টে উঠেছে।

এসময় পর্যন্ত সিএসইতে মোট ১০২টি প্রতিষ্ঠানের সিকিউরিটিজ লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬১টির, কমেছে ২৯টির, আর ১২টির দর অপরিবর্তিত রয়েছে। প্রথম দুই ঘণ্টায় এক্সচেঞ্জটিতে লেনদেন হয়েছে ১ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

দুই ঘণ্টায় ডিএসইতে অধিকাংশ শেয়ারে দরবৃদ্ধি

আপডেট সময় ১২:২২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫