সংবাদ শিরোনাম ::
ল্যাগেজ সিন্ডিকেটে বেপরোয়া এআরও আরেফিন ও জুনাব, বেনাপোলে রাজস্ব ফাঁকির অভিযোগ স্ট্যান্ড রিলিজের পরও ছাড়েননি দায়িত্ব, ২০ দিনে তুলেছেন ২০ লাখ টাকা ডিএসসিসির প্রকৌশলী আনিছুরকে ঘিরে দুর্নীতির অভিযোগ, তদন্তের নির্দেশ গলদে ভরা প্রকল্পের কেন্দ্রে প্রকল্প পরিচালক শেখ মো. আবু জাকির সেকান্দার বালিয়াকান্দি উপজেলা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উঠছে প্রশ্ন পদোন্নতি পেলেন জিয়াউর রহমানকে হত্যাকারী কর্নেল নওয়াজেশের মেয়ে নাশিদ গণপূর্তে আসবাব সরবরাহে হাতিলের অঘোষিত আধিপত্য সাকিবের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ঢাকাসহ ১৭ জেলার জন্য দুঃসংবাদ সেনবাগের কৃতি সন্তান নাছরিন জাহান বৃষ্টি ৪৭তম বিসিএসে সহকারী কমিশনার অব ইনকাম ট্যাক্স পদে দায়িত্ব 

আফগানিস্তানের বিপক্ষে বগুড়া-রাজশাহীতে খেলবে বাংলাদেশ

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ১২:১৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • ৬০১ বার পড়া হয়েছে

আজিজুল হাকিম তামিমের নেতৃত্বে মাস দুয়েক আগে দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ জিতেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। লম্বা সফর শেষে টাইগার যুবারা গত মাসে ইংল্যান্ডে গিয়েছিল। সেখানে স্বাগতিকদের বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা থাকলেও বৈরি আবহাওয়ার কারণে তিনটি ম্যাচ পরিত্যক্ত হয়ে যায়। ফলে ১-১ সমতা নিয়ে ফিরেছিল তামিমের দল।

বর্তমানে রাজশাহীতে রয়েছে বাংলাদেশ যুব দলের ক্রিকেটাররা। আফগানিস্তান সিরিজ সামনে রেখে সেখানেই তারা নিয়মিত অনুশীলন করছে। আগামী ২০ অক্টোবর ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসবে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল।

ওই সিরিজের প্রথম ম্যাচ হবে ২৮ অক্টোবর বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে। একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচ হবে ৩১ অক্টোবর। সিরিজের বাকি তিন ম্যাচ যথাক্রমে ৩, ৬ এবং ৯ নভেম্বর অনুষ্ঠিত হবে রাজশাহী স্টেডিয়ামে।

এদিকে চলতি বছরেই রয়েছে যুব এশিয়া কাপের আসর। যা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ডিসেম্বরের প্রথম সপ্তাহে। এরপর জানুয়ারিতে জিম্বাবুয়ের মাটিতে পর্দা উঠবে যুব বিশ্বকাপের।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ল্যাগেজ সিন্ডিকেটে বেপরোয়া এআরও আরেফিন ও জুনাব, বেনাপোলে রাজস্ব ফাঁকির অভিযোগ

আফগানিস্তানের বিপক্ষে বগুড়া-রাজশাহীতে খেলবে বাংলাদেশ

আপডেট সময় ১২:১৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫