সংবাদ শিরোনাম ::
ল্যাগেজ সিন্ডিকেটে বেপরোয়া এআরও আরেফিন ও জুনাব, বেনাপোলে রাজস্ব ফাঁকির অভিযোগ স্ট্যান্ড রিলিজের পরও ছাড়েননি দায়িত্ব, ২০ দিনে তুলেছেন ২০ লাখ টাকা ডিএসসিসির প্রকৌশলী আনিছুরকে ঘিরে দুর্নীতির অভিযোগ, তদন্তের নির্দেশ গলদে ভরা প্রকল্পের কেন্দ্রে প্রকল্প পরিচালক শেখ মো. আবু জাকির সেকান্দার বালিয়াকান্দি উপজেলা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উঠছে প্রশ্ন পদোন্নতি পেলেন জিয়াউর রহমানকে হত্যাকারী কর্নেল নওয়াজেশের মেয়ে নাশিদ গণপূর্তে আসবাব সরবরাহে হাতিলের অঘোষিত আধিপত্য সাকিবের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ঢাকাসহ ১৭ জেলার জন্য দুঃসংবাদ সেনবাগের কৃতি সন্তান নাছরিন জাহান বৃষ্টি ৪৭তম বিসিএসে সহকারী কমিশনার অব ইনকাম ট্যাক্স পদে দায়িত্ব 

বিশ্বকাপে সরাসরি খেলতে বাংলাদেশের হাতে আছে আরো ২৪ ম্যাচ

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০৬:২৯:৩২ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • ৬৩১ বার পড়া হয়েছে

বছর কয়েক আগেও ওয়ানডেতে বিশ্বের যেকোনো দলের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করতো বাংলাদেশ। বাকি দুই ফরম্যাটের তুলনায় ৫০ ওভারের ক্রিকেটে জয়ের হারও বেশি ছিল টাইগারদের। তবে এখন সেই ওয়ানডেতেই জিততে ভুলে গেছে বাংলাদেশ। টানা হারে আগামী বিশ্বকাপে সরাসরি খেলা নিয়েও দেখা দিয়েছে শঙ্কা।

বাংলাদেশের সরাসরি বিশ্বকাপ খেলার সম্ভাবনা নিয়ে অনেক গণমাধ্যমই গুঞ্জন ছড়িয়েছে যে, চলমান আফগানিস্তান ও আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে হারলেই বাংলাদেশের কোয়ালিফাউ খেলতে হবে! তবে এসব খবর ভিত্তিহীন বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে ওয়ানডে র‍্যাংকিংয়ের সেরা আট দল। পাশাপাশি স্বাগতিক তিন দল দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়াও সরাসরি খেলবে। দক্ষিণ আফ্রিকা র‍্যাংকিংয়ে সেরা আটের মধ্যে থাকলে সরাসরি সুযোগ পাবে সেরা ৯ দল। সেক্ষেত্রে বাংলাদেশকে অন্তত সেরা ৯ এর মধ্যে থাকতে হবে।

বিসিবির জানিয়েছে, ২০২৭ বিশ্বকাপের জন্য র‍্যাংকিংয়ের ভিত্তিতে সেরা আট দল বাছাই করা হবে ২০২৬ সালের নভেম্বরে। তার আগে বাংলাদেশ অন্তত ২৪টি ওয়ানডে ম্যাচ খেলবে। এসব ম্যাচের ফলাফল প্রভাব ফেলবে টাইগারদের র‍্যাংকিংয়ে। আর র‍্যাংকিংয়ের ভিত্তিতেই নির্ধারিত হবে বিশ্বকাপের দল।

বিশ্বকাপের আগে বাংলাদেশের ওয়ানডে ম্যাচ-
আফগানিস্তান – ১ ওয়ানডে
ওয়েস্ট ইন্ডিজ – ৩ ওয়ানডে
পাকিস্তান – ৩ ওয়ানডে
নিউজিল্যান্ড – ৩ ওয়ানডে
অস্ট্রেলিয়া – ৩ ওয়ানডে
জিম্বাবুয়ে – ৫ ওয়ানডে
আয়ারল্যান্ড – ৩ ওয়ানডে
ভারত – ৩ ওয়ানডে

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ল্যাগেজ সিন্ডিকেটে বেপরোয়া এআরও আরেফিন ও জুনাব, বেনাপোলে রাজস্ব ফাঁকির অভিযোগ

বিশ্বকাপে সরাসরি খেলতে বাংলাদেশের হাতে আছে আরো ২৪ ম্যাচ

আপডেট সময় ০৬:২৯:৩২ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫