ঢাকা ০৭:১৮ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রামের ডিসি পদ পেতে উপসচিব সালাহউদ্দিনের ৭০ কোটি টাকার চুক্তি! ঝালকাঠিতে ইভ্যালির রাসেল-শামীমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মালয়েশিয়ায় বড় ধরনের অভিযান, ৩৭০ বাংলাদেশি আটক পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ বর্তমান সরকারের অধীনে তথ্য বিভ্রান্তির সুযোগ নেই: অর্থমন্ত্রী থাইল্যান্ডে বাংলাদেশি কর্মী নিয়োগের উদ্যোগ সিদ্ধান্তের ফুলঝুরি সভায়, বাস্তবায়ন শূন্য-বোরহানউদ্দিনে চুরি-জুয়া নিয়ে উদ্বেগ ভারতের উত্তরপ্রদেশে লিটারপ্রতি নগদে কেনা হচ্ছে গোমূত্র ‎সিলেট মহানগরীর রায়নগরে গলা কেটে ৩ জনকে হত্যা বরিশালে আদালত চত্বরে রহস্যজনক বি’স্ফোরণ, জনমনে আতঙ্ক

 গোপালগঞ্জের  ইউএনও’র সাথে সাক্ষাত করে চ্যাম্পিয়ন ফুটবল বালিকা দল  

কোটালাপাড়া উপজেলার শিমুলবাড়া কদমবাড়া মধ্য কান্দি হাজরাবাড়ী উচ্চ বিদ্যালয়ের বালিকা দলের খেলোয়াড়রা চ্যাম্পিয়ন হয়ে কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হকের সাথে সাক্ষাত করেছেন।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক অমৃত কুমার বাড়ৈর নেতৃত্বে গতকাল রবিবার রাতে ইউএনও সাগুফতা হকের সাথে সাক্ষাত করেন। সাক্ষাত কালে উপজেলা নির্বাহী অফিসার বিজয়ী খেলোয়াড়দের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন। পরে তিনি বিজয়ী টিমের কোচ ও খেলোয়াড়দের অভিনন্দন জানান এবং সাফল্যের এ ধারা অব্যাহত রাখার জন্য খেলোয়ারদের প্রতি আহ্বান জানান।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুম বিল্লাহ, শিমুলবাড়ী কদমবাড়ী মধ্য কান্দি হাজরাবাড়ী উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা কৃষি অফিসার দোলন চন্দ্র রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইসমাইল হোসেন উপজেলা একাডেমি সুপার ভাইজার জসীম উদ্দিন ও খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত রবিবার গোপালগঞ্জ স্টেডিয়ামে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার ফুটবল বালিকা ইভেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় মুকসুদপুর উপজেলার কহলদিয়া উচ্চ বিদ্যালয়ের বালিকা দলকে ১-০ গোলে হারিয়ে কোটালীপাড়া উপজেলার শিমুলবাড়ী কদমবাড়ী মধ্য হাজরাবাড়ী উচ্চ বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামের ডিসি পদ পেতে উপসচিব সালাহউদ্দিনের ৭০ কোটি টাকার চুক্তি!

 গোপালগঞ্জের  ইউএনও’র সাথে সাক্ষাত করে চ্যাম্পিয়ন ফুটবল বালিকা দল  

আপডেট সময় ০৫:৪৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫