সংবাদ শিরোনাম ::
ল্যাগেজ সিন্ডিকেটে বেপরোয়া এআরও আরেফিন ও জুনাব, বেনাপোলে রাজস্ব ফাঁকির অভিযোগ স্ট্যান্ড রিলিজের পরও ছাড়েননি দায়িত্ব, ২০ দিনে তুলেছেন ২০ লাখ টাকা ডিএসসিসির প্রকৌশলী আনিছুরকে ঘিরে দুর্নীতির অভিযোগ, তদন্তের নির্দেশ গলদে ভরা প্রকল্পের কেন্দ্রে প্রকল্প পরিচালক শেখ মো. আবু জাকির সেকান্দার বালিয়াকান্দি উপজেলা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উঠছে প্রশ্ন পদোন্নতি পেলেন জিয়াউর রহমানকে হত্যাকারী কর্নেল নওয়াজেশের মেয়ে নাশিদ গণপূর্তে আসবাব সরবরাহে হাতিলের অঘোষিত আধিপত্য সাকিবের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ঢাকাসহ ১৭ জেলার জন্য দুঃসংবাদ সেনবাগের কৃতি সন্তান নাছরিন জাহান বৃষ্টি ৪৭তম বিসিএসে সহকারী কমিশনার অব ইনকাম ট্যাক্স পদে দায়িত্ব 

প্রোটিয়াদের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০৩:৩৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • ৫৯৭ বার পড়া হয়েছে

দারুণ জয়ে বিশ্বকাপ শুরুর পর টানা দুই ম্যাচ হেরে কিছুটা ব্যাকফুটে অবস্থানে আছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। টুর্নামেন্টে টিকে থাকতে এবার জয়ে ফেরার চ্যালেঞ্জ নিগার সুলতানা জ্যোতিদের সামনে।

নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে শুরুতে ব্যাটিং বেছে নিয়েছে বাংলাদেশ। ভারতের বিশাখাপত্তমে বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে শুরু হবে দুই দলের খেলা।

দক্ষিণ আফ্রিকার মেয়েদের বিপক্ষে একাদশে দুই পরিবর্তন নিয়ে নামছে বাংলাদেশ। সুমাইয়া আক্তার ও নিশিতা আক্তার নিশির জায়গায় দলে ফিরেছেন ফারজানা ও রিতু মনি।

নারী বিশ্বকাপের ১৩তম আসরে দারুণ জয়ে আসর শুরু করেছিল বাংলাদেশ। হাইব্রিড মডেলের টুর্নামেন্টে শ্রীলঙ্কার কলম্বোতে লিগ পর্বে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারায় টাইগ্রেসরা। পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ে আত্মবিশ্বাসী হয়ে দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হয় বাংলাদেশ।

ভারতের গুয়াহাটিতে জয়ের সম্ভাবনা জাগিয়েও ৪ উইকেটে হেরে যায় টাইগ্রেসরা। ইংলিশ মেয়েদের বিপক্ষে লড়াই করলেও তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে অসহায় আত্মসমর্পণ করে বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতায় ১০০ রানের বড় ব্যবধানে ম্যাচ হারে টাইগ্রেসরা। ওপরের সারির ছয় ব্যাটারের কেউই দুই অঙ্কে পা রাখতে পারেননি। পরের দিকে তিন ব্যাটার দুই অঙ্কে পা রাখলে ৩৯.৫ ওভারে সব উইকেট হারিয়ে ১২৭ রান পর্যন্ত যায় বাংলাদেশ।

ওয়ানডেতে এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২১ বার খেলেছে বাংলাদেশ। এরমধ্যে ৩ বার জয়ের দেখা পেয়েছে তারা। বাকি ১৮টি ম্যাচে হেরেছে টাইগ্রেসরা। সর্বশেষ ২০২৩ সালের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছিল বাংলাদেশ। ওই সিরিজ ২-১ ব্যবধানে হারে তারা।

বাংলাদেশ একাদশ : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ফারজানা আক্তার, রাবেয়া হায়দার ঝিলিক, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, রিতু মনি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা ও সানজিদা আক্তার।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ল্যাগেজ সিন্ডিকেটে বেপরোয়া এআরও আরেফিন ও জুনাব, বেনাপোলে রাজস্ব ফাঁকির অভিযোগ

প্রোটিয়াদের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন

আপডেট সময় ০৩:৩৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫