সংবাদ শিরোনাম ::
উদ্যোক্তা ও শেয়ারহোল্ডারদের বাইরে রেখে এনআরবিসি ব্যাংকে চলছে লুটপাট নওগাঁয় দিনব্যাপী চাকুরির মেলায় ১৯টি নিয়োগদাতা প্রতিষ্ঠানে ১৪০ জনকে তাৎক্ষণিকভাবে নিয়োগ  উত্তরায় হত্যা মামলার আসামির কোটি টাকার ভূমিদস্যুতা দেবিদ্বার থানা মাশিকাড়া বাজারে কাপড়ের দোকানে ভুয়া কাজী অফিস জনশক্তি ব্যুরোর পরিচালক মাসুদ রানার অঢেল সম্পদ রূপগঞ্জ সাব-রেজিস্ট্রার গোলাম মর্তুজা ও ফয়সাল সিন্ডিকেটে হয়রানি ফায়ার সার্ভিসে অনিয়ম-দুর্নীতির সিন্ডিকেটের ‘মাস্টারমাইন্ড’ আতাহার অভিযোগ দেয়ায় জিয়া পরিষদের ৩ জনকে বদলি শেয়ার না দিয়ে ২৮ কোটি টাকা আত্মসাত ফুলের বৃষ্টিতে শেষ কর্মদিবস,বরের সাজে বিদায় নিলেন শিক্ষকরা

এমবাপেকে নিয়ে ঠাট্টা করে তোপের মুখে মার্টিনেজ

আর্জেন্টিনার বিশ্বজয়ের পথে বড় এক কাঁটা হয়েই এসেছিলেন কিলিয়ান এমবাপে, ফাইনালে করেছিলেন হ্যাটট্রিক। তবে সে বাঁধা উপেক্ষা করে আর্জেন্টিনা যখন বিশ্বকাপ জিতেই গেল, তখন সেই এমবাপেকে নিয়ে রীতিমতো ঠাট্টাতেই মেতে উঠেছিলেন আর্জেন্টাইন খেলোয়াড়রা, ড্রেসিং রুমে উদযাপনের সময় এক মিনিট নিরবতা পালন করা হয়েছে তাকে নিয়ে। এমিলিয়ানো মার্টিনেজ তো আরেক কাঠি সরেস। ট্রফি প্যারেডের সময় এমবাপের পুতুল নিয়ে রীতিমতো বিদ্রুপ করেছেন ফরাসি তারকাকে।

এমন কিছুতে আর্জেন্টাইনরা মজা পেলেও বাকিদের কাছে যে তা ভালো লাগবে না, তা বলাই বাহুল্য। বাস্তবেও হয়েছে তা-ই। ফ্রান্সের বিশ্বকাপ জেতা ডিফেন্ডার আদিল রামি তাদেরই একজন। ২০১৮ বিশ্বকাপে ফ্রান্সকে বিশ্বকাপ জেতানো এই খেলোয়াড় সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ধুয়েই দিয়েছেন মার্টিনেজকে।

এমিলিয়ানো মার্টিনেজ এরপর উদযাপনের সময় এমবাপেকে টেনে আনেন। ড্রেসিং রুমে উদযাপনের সময় সবাইকে থামিয়ে বলেন এক মিনিট নিরবতা। এরপর গানের সুরে বলে ওঠেন, ‘মরে যাওয়া এমবাপের জন্য’।

এরপর এমবাপেকে তিনি আর্জেন্টিনায় তাদের ট্রফি প্যারেডেও খোঁচা দিয়েছেন এমবাপেকে। ছাদখোলা বাসে শহর প্রদক্ষিণ করার সময় এমবাপের চেহারা বসানো একটা বাচ্চার পুতুল কোলে নিয়ে বিদ্রুপ করেছেন ফরাসি এই তারকাকে নিয়ে। যা দেখে রামি ক্ষোভে ফেটে পড়েছেন। এরপর ইনস্টাগ্রামে তিনি লিখেন, ‘সবচেয়ে ঘৃণিত মানুষ সে।’ এমবাপের জন্মদিনে মার্টিনেজের এমনটা করার কারণ হিসেবে রামির মনে হয়েছে, বিশ্বকাপ জেতার চেয়ে এমবাপেকে হারিয়েই বেশি খুশি হয়েছিল আর্জেন্টিনা!

Tag :

One thought on “এমবাপেকে নিয়ে ঠাট্টা করে তোপের মুখে মার্টিনেজ

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উদ্যোক্তা ও শেয়ারহোল্ডারদের বাইরে রেখে এনআরবিসি ব্যাংকে চলছে লুটপাট

এমবাপেকে নিয়ে ঠাট্টা করে তোপের মুখে মার্টিনেজ

আপডেট সময় ০৩:৩৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২