সংবাদ শিরোনাম ::
ল্যাগেজ সিন্ডিকেটে বেপরোয়া এআরও আরেফিন ও জুনাব, বেনাপোলে রাজস্ব ফাঁকির অভিযোগ স্ট্যান্ড রিলিজের পরও ছাড়েননি দায়িত্ব, ২০ দিনে তুলেছেন ২০ লাখ টাকা ডিএসসিসির প্রকৌশলী আনিছুরকে ঘিরে দুর্নীতির অভিযোগ, তদন্তের নির্দেশ গলদে ভরা প্রকল্পের কেন্দ্রে প্রকল্প পরিচালক শেখ মো. আবু জাকির সেকান্দার বালিয়াকান্দি উপজেলা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উঠছে প্রশ্ন পদোন্নতি পেলেন জিয়াউর রহমানকে হত্যাকারী কর্নেল নওয়াজেশের মেয়ে নাশিদ গণপূর্তে আসবাব সরবরাহে হাতিলের অঘোষিত আধিপত্য সাকিবের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ঢাকাসহ ১৭ জেলার জন্য দুঃসংবাদ সেনবাগের কৃতি সন্তান নাছরিন জাহান বৃষ্টি ৪৭তম বিসিএসে সহকারী কমিশনার অব ইনকাম ট্যাক্স পদে দায়িত্ব 

বিপিএলে থাকছেন কি না জানালেন ফরচুন বরিশাল মালিক

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ১২:০৩:২৬ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • ৬৪৩ বার পড়া হয়েছে

বিসিবি নির্বাচনের পর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন নিয়ে নড়েচড়ে বসেছেন নবনির্বাচিত কমিটির পরিচালকরা। নতুন পরিচালকদের প্রথম সভা শেষে ইফতেখার রহমান মিঠু জানিয়েছিলেন ডিসেম্বর-জানুয়ারিতে পরবর্তী বিপিএল আয়োজনের কথা।

দেশের জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট উপযুক্ত সময়ে আয়োজনের জন্য জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বিসিবি। এদিকে বিপিএল আয়োজনের দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল বিদেশি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান আইএমজিকে। তবে তাদের দৃশ্যমান কোনো অগ্রগতি এখনও চোখে পড়েনি।

এদিকে, বিপিএলে দল নিতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর জন্য `এক্সপ্রেশন্স অব ইন্টারেস্ট’ আহ্বান করেছিল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (বিসিবি)। যেখানে দেশের ১০টি অঞ্চলের নামে ফ্র্যাঞ্চাইজির মালিকানা নেওয়ার কথা জানানো হয়েছিল। আগ্রহী প্রতিষ্ঠানগুলোর মধ্য থেকে ক্রাইটেরিয়া পূরণ করতে পারবে এমন পাঁচটি (সম্ভাব্য) প্রতিষ্ঠানকে বিপিএল ফ্র্যাঞ্চাইজির মালিকানা দেবে বিসিবি।

গেল কদিন ধরে বিপিএলকে কেন্দ্র করে সবচেয়ে বড় গুঞ্জন সর্বশেষ আসরের চ্যাম্পিয়ন দল ফরচুন বরিশাল থাকছে না এবারের আসরে। তবে খোঁজ নিয়ে জানা গেছে বিষয়টা এমন না। দলটির মালিক মিজানুর রহমান জানালেন, সবকিছু মিলে গেলেই বিপিএলে থাকবেন তারা।

মিজান বলছিলেন, ‘দেখুন বিপিএলে অংশ নেব না কোথাও বলিনি এটা। তবে কিছু বিষয় রয়েছে, আমরা একটা অনুরোধ করেছি যে সময়টা একটু পেছানোর জন্য। কারণ কিছু সরঞ্জাম আনতে সময় লাগে, আমরা যে কারণে অনুরোধ করেছি একটু পেছানোর জন্য। বুলবুল ভাই দেশে আসলে আলোচনা করব বিস্তারিত।’

সবমিলিয়ে এবারের বিপিএল খেলতে কিছু ফ্রাঞ্চাইজির মালিকানা নিতে আগ্রহ দেখিয়েছে বেশ কয়েকজন। বিপিএল কমিটির সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু জানালেন সবকিছু পর্যবেক্ষণ করা হচ্ছে। এ ছাড়া বিপিএলে ফিক্সিংয়ের সন্দেহে থাকা ক্রিকেটাররা ড্রাফটে থাকবে না বলে জানা গিয়েছে। আনুষ্ঠানিকভাবে চলতি মাসের শেষ সপ্তাহে চূড়ান্ত রিপোর্টে জানা যাবে বিস্তারিত।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ল্যাগেজ সিন্ডিকেটে বেপরোয়া এআরও আরেফিন ও জুনাব, বেনাপোলে রাজস্ব ফাঁকির অভিযোগ

বিপিএলে থাকছেন কি না জানালেন ফরচুন বরিশাল মালিক

আপডেট সময় ১২:০৩:২৬ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫