সংবাদ শিরোনাম ::
ল্যাগেজ সিন্ডিকেটে বেপরোয়া এআরও আরেফিন ও জুনাব, বেনাপোলে রাজস্ব ফাঁকির অভিযোগ স্ট্যান্ড রিলিজের পরও ছাড়েননি দায়িত্ব, ২০ দিনে তুলেছেন ২০ লাখ টাকা ডিএসসিসির প্রকৌশলী আনিছুরকে ঘিরে দুর্নীতির অভিযোগ, তদন্তের নির্দেশ গলদে ভরা প্রকল্পের কেন্দ্রে প্রকল্প পরিচালক শেখ মো. আবু জাকির সেকান্দার বালিয়াকান্দি উপজেলা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উঠছে প্রশ্ন পদোন্নতি পেলেন জিয়াউর রহমানকে হত্যাকারী কর্নেল নওয়াজেশের মেয়ে নাশিদ গণপূর্তে আসবাব সরবরাহে হাতিলের অঘোষিত আধিপত্য সাকিবের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ঢাকাসহ ১৭ জেলার জন্য দুঃসংবাদ সেনবাগের কৃতি সন্তান নাছরিন জাহান বৃষ্টি ৪৭তম বিসিএসে সহকারী কমিশনার অব ইনকাম ট্যাক্স পদে দায়িত্ব 

ট্রফি না দেওয়ায় ক্ষোভ, নাকভিকে সরানোর উদ্যোগ নিচ্ছে বিসিসিআই

  • স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় ০৪:৫৯:২১ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
  • ৬২৩ বার পড়া হয়েছে

কদিন আগেই এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। তবে তারা সদ্য সমাপ্ত আসরের ট্রফি এখনও বুঝে পায়নি। এসিসির সভাপতি মহসিন নাকভি একইসঙ্গে পাকিস্তানের মন্ত্রী এবং পিসিবি সভাপতি হওয়ায় তার হাত থেকে ট্রফি না নেওয়ার ব্যাপারে একাট্টা ছিল ভারত। নাকভিও নিজের অবস্থানে অনড় থেকে ট্রফি বুঝিয়ে দেয়নি।

এরই মধ্যে ভারতীয় গণমাধ্যমে খবর, এশিয়া কাপ ফাইনালের পর দীর্ঘ দিন কেটে গেলেও ভারতীয় দলকে ট্রফি দিতে উদ্যোগী না হওয়ায় এসিসি চেয়ারম্যানকে তার পদ থেকে সরাতে উদ্যোগী হচ্ছে ভারত। তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

এশিয়া কাপ ঘিরে বিতর্ক থামছে না। ভারত-পাকিস্তান দ্বন্দ্বও থামছে না। নাকভি ভারতকে ট্রফি হস্তান্তরের কোনও উদ্যোগ না নেওয়ায় ক্ষুব্ধ বিসিসিআই কর্তারা। আগামী নভেম্বরে রয়েছে এসিসির বৈঠক। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সেই বৈঠকে নাকভির বিরুদ্ধে সুর চড়াতে পারেন বিসিসিআই কর্তারা।

এর আগে প্রতিবেদনে জানা গিয়েছিল, এসিসি কর্তাদের নাকভি নির্দেশ দিয়ে রেখেছেন, তার অনুমতি ছাড়া ট্রফি হস্তান্তর করা যাবে না। পিসিবি চেয়ারম্যানের ঘনিষ্ঠ এক এসিসি কর্তা বলছেন, ‘ট্রফিটি দুবাইয়ে এসিসির দপ্তরে রাখা আছে। নাকভির নির্দেশ, তার অনুমতি ছাড়া ট্রফি সেখান থেকে সরানো যাবে না। কাউকে হস্তান্তরও করা যাবে না। তার অনুপস্থিতিতেও কিছু করা যাবে না।’ তিনি আরও বলেছেন, ‘নাকভির নির্দেশ, ভারতীয় দল বা বোর্ডের কোনও প্রতিনিধিকে এসিসি দফতরে গিয়ে ট্রফি নিতে হবে।’

নাকভির অনড় অবস্থানে ক্ষুব্ধ ভারতের ক্রিকেটকর্তারা। বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেন, ‘‘নাকভির পরিণতি কী হয়, সেটা এখন দেখার বিষয়। বিসিসিআই একটা বিষয় পরিষ্কার করে দিয়েছে যে, নিজের কাছে ট্রফি রেখে দেওয়ার কোনো অধিকার নেই নাকভির। ট্রফি ভারতকে হস্তান্তর না করাটাও গ্রহণযোগ্য নয়। তা ছাড়া সরকারিভাবে এশিয়া কাপের আয়োজক ছিল ভারতই।’

ফাইনালের দিন নাকভির ট্রফি নিয়ে চলে যাওয়াকে হাতিয়ার করে সুর চড়াতে পারেন বিসিসিআই কর্তারা। অধিকারের বাইরে গিয়ে তিনি কীভাবে ট্রফি নিজের দপ্তরে নিয়ে গেলেন, তার কৈফিয়ত চাওয়া হতে পারে। সূত্রের খবর, বিসিসিআই কর্তারা এসিসির একাধিক সদস্য দেশের সমর্থন নিশ্চিত করে বৈঠকে যাবেন। নাকভিকে সরাতে বিসিসিআই কর্তারা ঠিক কী রণকৌশল নিচ্ছেন, তা অবশ্য খোলাসা করা হয়নি। তবে আটঘাট বেঁধে যে নামছেন সেটি পরিষ্কার।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ল্যাগেজ সিন্ডিকেটে বেপরোয়া এআরও আরেফিন ও জুনাব, বেনাপোলে রাজস্ব ফাঁকির অভিযোগ

ট্রফি না দেওয়ায় ক্ষোভ, নাকভিকে সরানোর উদ্যোগ নিচ্ছে বিসিসিআই

আপডেট সময় ০৪:৫৯:২১ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫