সংবাদ শিরোনাম ::
ল্যাগেজ সিন্ডিকেটে বেপরোয়া এআরও আরেফিন ও জুনাব, বেনাপোলে রাজস্ব ফাঁকির অভিযোগ স্ট্যান্ড রিলিজের পরও ছাড়েননি দায়িত্ব, ২০ দিনে তুলেছেন ২০ লাখ টাকা ডিএসসিসির প্রকৌশলী আনিছুরকে ঘিরে দুর্নীতির অভিযোগ, তদন্তের নির্দেশ গলদে ভরা প্রকল্পের কেন্দ্রে প্রকল্প পরিচালক শেখ মো. আবু জাকির সেকান্দার বালিয়াকান্দি উপজেলা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উঠছে প্রশ্ন পদোন্নতি পেলেন জিয়াউর রহমানকে হত্যাকারী কর্নেল নওয়াজেশের মেয়ে নাশিদ গণপূর্তে আসবাব সরবরাহে হাতিলের অঘোষিত আধিপত্য সাকিবের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ঢাকাসহ ১৭ জেলার জন্য দুঃসংবাদ সেনবাগের কৃতি সন্তান নাছরিন জাহান বৃষ্টি ৪৭তম বিসিএসে সহকারী কমিশনার অব ইনকাম ট্যাক্স পদে দায়িত্ব 

মিঠুনের খুলনাকে হারিয়ে শিরোপা জিততে চান রংপুরের অধিনায়ক আকবর

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০৩:২৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
  • ৬৩৪ বার পড়া হয়েছে

আগামীকাল (রোববার) এনসিএল টি-টোয়েন্টির দ্বিতীয় আসরের মেগা ফাইনালে মুখোমুখি হবে রংপুর এবং খুলনা বিভাগ। তার আগে সিলেটে আজ আনুষ্ঠানিক ফটোসেশন করেছেন দুই দলের অধিনায়ক আকবর আলি এবং মোহাম্মদ মিঠুন।

রংপুরের অধিনায়ক আকবর বলেন, ‘ফাইনাল ম্যাচ যদিও, তারপরেও আমি বলবো এটা একটা অন্য আট-দশটা ম্যাচের মতোই একটা ম্যাচ। কিন্তু এটার হয়তো বা সিগনিফিকেন্সটা একটু বেশি। আমরা যেরকম গেম প্ল্যান করে নামি, হয়তোবা ওই গেম প্ল্যানগুলো নিয়েই আসব। আর চেষ্টা থাকবে অবশ্যই ম্যাচ জেতার।’

আরও যোগ করেন, ‘সঠিক সময়ে আমরা মোমেন্টামটা পেয়েছি এবং ওটা কাজে লাগছে আমাদের। তো সেইম চেষ্টাটাই থাকবে যে একটা জাস্ট একটা নরমাল ম্যাচের মতো প্ল্যান করা এবং ওইভাবে করে এক্সিকিউট করার ট্রাই করা।’

গুরুত্বপূর্ণ সময়ে নাসির ফর্মে ফেরায় আনন্দিত আকবর বলেন, ‘নাসির ভাই আসলে প্রত্যেকটা টিমের জন্যই আমার মনে হয় একটা অ্যাসেট। আর বোলিংয়ের কথা যদি বলেন, টুর্নামেন্টের শুরু থেকেই দেখবেন যে উনি নতুন বলেই বল করছিলেন, পাওয়ার প্লেতে বোলিং করছিলেন। আর শেষের, টুর্নামেন্টের শেষ ভাগে এসে উনি টপ অর্ডারে ব্যাটিং করেছেন।’

‘আমার ইচ্ছা ছিল উনি তিন নাম্বারে ব্যাটিং করবে। কিন্তু নাসির ভাই নিজে থেকেই ওপেনিংয়ের জায়গাটা চেয়ে নিয়েছে যে আমাদের যেহেতু ওপেনিং ভালো হচ্ছে না, তো আই শুড গো। তো নাসির ভাইয়ের নিজের কল ছিল এটা এবং আমি মনে করি যে খুব ভালো একটা কল নিয়েছেন নাসির ভাই।’

প্রসঙ্গত, সিলেটে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে চট্টগ্রাম বিভাগকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে খুলনা বিভাগ। গতকাল দ্বিতীয় কোয়ালিফায়ারেও হেরেছে চট্টগ্রাম। চট্টলার দলটিকে ৪ উইকেটে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে উঠেছে রংপুর বিভাগ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ল্যাগেজ সিন্ডিকেটে বেপরোয়া এআরও আরেফিন ও জুনাব, বেনাপোলে রাজস্ব ফাঁকির অভিযোগ

মিঠুনের খুলনাকে হারিয়ে শিরোপা জিততে চান রংপুরের অধিনায়ক আকবর

আপডেট সময় ০৩:২৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫