ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আর্জেন্টাইন খেলোয়াড়দের নতুন তথ্য ফাঁস রোহিঙ্গা ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর সহায়তায় অস্ট্রেলিয়ার ২৫.২৫ মিলিয়ন ডলারের অনুদান ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী গণপিটুনিতে চোরের মৃত্যু, পাল্টা হামলায় আহত ৩ প্রতিমন্ত্রীর সই-সিল জাল করে তদবির বাণিজ্য, চক্রের মূলহোতা আটক চাঞ্চল্যকর তথ্য দিলেন শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী ইরানের কেশম দ্বীপের বেসামরিক ভবনে ৯০০ কেজির বো’মা ফেলেছে মার্কিন বাহিনী সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা নির্মল সেনের ৯৬তম জন্মদিন  গোদাগাড়ীতে যুবককে পিটিয়ে জখম 

সবজি রান্না করে খাবেন নাকি কাঁচা, জেনে নিন

কাঁচা খাবারে গুণাগুন অকে বেশি এটা অনেকের ধারণা। আবার রান্না খাবার বেশি ভালো এটাও অনেকে বিশ্বাস করে। এই সব ব্যাপারে বিশেষজ্ঞদের মতও আবার ভিন্ন। তবে রান্না করলে খাবারের মধ্যে যে প্রাকৃতিক পানি থাকে সেটা অনেকটা কমে আসে। এর ফলে পানিতে থাকা দ্রবণীয় ভিটামিনের গুণ নষ্ট হয়ে যায়। এ জন্য লেবু জাতীয় ফল সাধারণত কাঁচাই খাওয়া হয়।  

কোনটি ভালো?

বিজ্ঞানীদের একাংশের ধারণা, রান্না করলে খাবারের মধ্যে থাকা প্রাকৃতিক পুষ্টি নষ্ট হয়ে যায়। আবার কেউ কেউ  খাবার কাঁচা খাওয়ার পরামর্শ দেয়। বিশেষজ্ঞদের একাংশের মতে, রান্না করা খাবারে খনিজ পদার্থের পরিমাণ বেশি।   শাকসবজি যেমন পালং শাক সিদ্ধ করে খেলে এতে পানির পরিমাণ কমে যায়। ফলে খনিজ পদার্থ  ও বিভিন্ন পুষ্টি উপাদানের পরিমাণ বেড়ে যায়। রান্না করার পর খাবারে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন কে, তেলে দ্রবণীয় ভিটামিন বেশি সক্রিয় থাকে ।

ওদিকে কাঁচা খাবার হজম করতে সমস্যা হয়। খাবার সহজে হজম করার জন্যই  রান্না করতে হয়।   সিদ্ধ করে খেলে বেশ কিছু খাবার সহজে হজম করা সম্ভব। রান্না করার পর কিছু খাবার আবার নিজেই হজমে সাহায্য করে থাকে।

কিছু খাবারের মধ্যে আছে অ্যান্টনিউট্রিয়েন্ট। এই উপাদানগুলো  খাবারের পুষ্টি উপাদানের ক্ষতি করে। কিন্তু রান্নার ফলে এগুলো নষ্ট হয়ে যায়। ফলে  শরীরের ক্ষতি হয় না। তবে বিজ্ঞান এখনও পর্যন্ত নির্দিষ্ট করে কিছু বলেনি। তাই পুষ্টিবিদরা রান্না করা ও কাঁচা খাবার খাওয়ার ক্ষেত্রে ঘরোয়া নিয়মই মেনে চলতে বলে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আর্জেন্টাইন খেলোয়াড়দের নতুন তথ্য ফাঁস

সবজি রান্না করে খাবেন নাকি কাঁচা, জেনে নিন

আপডেট সময় ১২:২৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২