ঢাকা ১২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঙ্গরার মেটংঘর বাজারে পুলিশের অভিযান, ইয়াবাসহ যুবক গ্রেপ্তার পবিপ্রবির ডেপুটি রেজিস্ট্রার সৈয়দ নিজাম এর ভাইয়ের মৃত্যুতে ভাইস-চ্যান্সেলর এর শোক বদলি বিতর্কের পর রাকাবের ভারপ্রাপ্ত এমডির বিরুদ্ধে নতুন অভিযোগ ২৮ জেলায় চালু হলো ই-বেইলবন্ড, জামিনের প্রক্রিয়া হবে আরও সহজ প্রবাস ফেরত প্রেমিকের বিয়ে ঠেকাতে দুই সন্তানের জননী প্রেমিকার অনশন কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৬৫, এখনও নিখোঁজ প্রায় ৫০০ অনলাইন সনদে এনআইডির জন্মতারিখ সংশোধন মাঠপর্যায়েই, ইসির নতুন নির্দেশনা উয়েফা সুপার কাপে কেন খেললেন না এমিলিয়ানো মার্তিনেজ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল ৩১তম বিসিএস পুলিশ ব্যাচ অ্যাসোসিয়েশনের সভাপতি জিয়া, সম্পাদক নাজিম

অ্যাম্বুলেন্সে লুকানো ছিল ডাকাতির সরঞ্জাম, আটক ৩

  • ফেনী প্রতিনিধি
  • আপডেট সময় ০৩:৩৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • ৬১৩ বার পড়া হয়েছে

ফেনীর ছাগলনাইয়ায় অ্যাম্বুলেন্সে লুকানো ডাকাতির সরঞ্জামসহ তিনজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৭ অক্টোবর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জ পিএইচপির সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ সময় জব্দ করা হয় ফেনীর নিউ উপশম জেনারেল হাসপাতালের নাম লেখা একটি অ্যাম্বুলেন্স। গ্রেপ্তারকৃতরা হলেন—ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের নূর আলমের ছেলে সিএনজি চালক মো. রিফাত (২২), একই উপজেলার লক্ষ্মীপুর গ্রামের খুরশিদ আলমের ছেলে পিকআপচালক মো. রাসেল (২৩) ও একই গ্রামের আবদুল হালিমের ছেলে মো. শাহাদাত।

পুলিশ সূত্র জানায়, আজ ভোরে হাইওয়ে পুলিশের টহল দল মুহুরীগঞ্জ এলাকায় দায়িত্ব পালন করছিল। এ সময় পিএইচপির সামনে একটি অ্যাম্বুলেন্সকে সন্দেহ হলে পুলিশ কাছে যেতেই তিনজন ব্যক্তি গাড়ি থেকে নেমে পালিয়ে যায়। গাড়িতে থাকা অপর তিনজনকে আটক করে পুলিশ। সেখানে তল্লাশি চালিয়ে তিনটি ছুরি, একটি রশি ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ছাড়া, জব্দ করা হয় ‘নিউ উপশম জেনারেল হাসপাতাল, ফেনী’-লেখা অ্যাম্বুলেন্সটি।

ফাজিলপুর হাইওয়ে থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, আটকরা ডাকাতির উদ্দেশে সেখানে অবস্থান করছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। তারা পেশাদার ডাকাত দলের সদস্য। অ্যাম্বুলেন্স চালকই এই দলের মূলহোতা। এ ঘটনায় থানার উপপরিদর্শক আবু নোমান বাদী হয়ে ছাগলনাইয়া থানায় একটি মামলা করেছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাঙ্গরার মেটংঘর বাজারে পুলিশের অভিযান, ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

অ্যাম্বুলেন্সে লুকানো ছিল ডাকাতির সরঞ্জাম, আটক ৩

আপডেট সময় ০৩:৩৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫