ঢাকা ১২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঙ্গরার মেটংঘর বাজারে পুলিশের অভিযান, ইয়াবাসহ যুবক গ্রেপ্তার পবিপ্রবির ডেপুটি রেজিস্ট্রার সৈয়দ নিজাম এর ভাইয়ের মৃত্যুতে ভাইস-চ্যান্সেলর এর শোক বদলি বিতর্কের পর রাকাবের ভারপ্রাপ্ত এমডির বিরুদ্ধে নতুন অভিযোগ ২৮ জেলায় চালু হলো ই-বেইলবন্ড, জামিনের প্রক্রিয়া হবে আরও সহজ প্রবাস ফেরত প্রেমিকের বিয়ে ঠেকাতে দুই সন্তানের জননী প্রেমিকার অনশন কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৬৫, এখনও নিখোঁজ প্রায় ৫০০ অনলাইন সনদে এনআইডির জন্মতারিখ সংশোধন মাঠপর্যায়েই, ইসির নতুন নির্দেশনা উয়েফা সুপার কাপে কেন খেললেন না এমিলিয়ানো মার্তিনেজ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল ৩১তম বিসিএস পুলিশ ব্যাচ অ্যাসোসিয়েশনের সভাপতি জিয়া, সম্পাদক নাজিম

সবার চোখের সামনে পাহাড় থেকে পড়ে আরোহীর মৃত্যু

চীনের সিচুয়ানে মাউন্ট নামা থেকে পড়ে এক পর্বতারোহীর মৃত্যু হয়েছে। তিনি পাহাড়টির প্রায় চূড়ার কাছে গিয়ে নিজের শরীরে লাগানো নিরাপত্তা দঁড়ি খুলে ছবি তুলতে গিয়েছিলেন। এরপরই এ ঘটনা ঘটে।

সংবাদমাধ্যম চ্যানেল নিউজ এশিয়া জানিয়েছে গত ২৫ সেপ্টেম্বর এ মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনাটির ভিডিও এখন ভাইরাল হয়েছে।
জানা গেছে, হং নামে ৩১ বছর বয়সী ওই পর্বতারোহী ১৮ হাজার ৩৩২ ফুট উঁচু ওই পাহাড় থেকে পড়ে যান।

ভিডিওতে দেখা গেছে, লাল কাপড় পরিহিত হং পা পিছলে নিচের দিকে চলে যাচ্ছেন। ওই সময় তিনি পাহাড়ের বরফ আঁকড়ে ধরতে চেয়েছিলেন। কিন্তু পারেননি। তার আশপাশে যারা ছিলেন তারা শুধু নির্বাক হয়ে চেয়েছিলেন। তাদের কারও কিছু করার সামর্থ ছিল না। তবে এ ঘটনা দেখে তারা প্রায় সবাই এ ঘটনায় বাকরুদ্ধ ও ভয় পেয়ে যান।

নিরাপত্তা রঁশি ছাড়া থাকা হং প্রথমে নিজের ব্যালেন্স হারিয়ে ফেলেন। সামলে নিতে নিতে পা পিছলে নিচের দিকে যেতে থাকেন। হাতে বরফের কুড়াল না থাকায় শুধু পিছলেই যেতে থাকেন তিনি।

জানা গেছে, তিনি পিছলে পিছলে ৬৫৬ ফুট পর্যন্ত যান। এরপর একটা পর্যায়ে সবার দৃষ্টি থেকে মিলিয়ে যান।
স্থানীয় কাংডিং মিউনিসিপ্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস ব্যুরো এক বিবৃতিতে জানিয়েছে, নিহত হং ও তার দল পর্বত আরোহণের ব্যাপারে তাদের অবহিত করেনি এবং প্রয়োজনীয় অনুমতিও নেয়নি। দুর্ঘটনার পর স্থানীয় কর্তৃপক্ষ তাকে উদ্ধারে ছুটে যায়। মাউন্ট নামা সিচুয়ান প্রদেশের পূর্ব তিব্বতের প্লাটাউয়ের সবচেয়ে উঁচু পাহাড়। এটা গঙ্গা পর্বতমালার অংশ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাঙ্গরার মেটংঘর বাজারে পুলিশের অভিযান, ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

সবার চোখের সামনে পাহাড় থেকে পড়ে আরোহীর মৃত্যু

আপডেট সময় ০৩:৩৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫