ঢাকা ০১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রংপুরের হাড়িয়ারকুঠিতে একদিনে হাজার গাছের চারা রোপণ ব্যাটারি রিকশা-ই-বাইক বিদ্যুতের বড় অংশ টেনে নিচ্ছে : জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করতে ইসিতে ১১ দলীয় জোট শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি পেছাল চট্টগ্রামে ব্যাংকের ভল্ট থেকে গায়েব ৪ কোটি ৩৮ লাখ টাকা গজারিয়ায় জুন ক্লোজিংয়ের নামে ফজলুল-মোবারক সিন্ডিকেটের ২৯ প্রকল্পের টাকা উত্তোলন বাঙ্গরার মেটংঘর বাজারে পুলিশের অভিযান, ইয়াবাসহ যুবক গ্রেপ্তার পবিপ্রবির ডেপুটি রেজিস্ট্রার সৈয়দ নিজাম এর ভাইয়ের মৃত্যুতে ভাইস-চ্যান্সেলর এর শোক বদলি বিতর্কের পর রাকাবের ভারপ্রাপ্ত এমডির বিরুদ্ধে নতুন অভিযোগ ২৮ জেলায় চালু হলো ই-বেইলবন্ড, জামিনের প্রক্রিয়া হবে আরও সহজ

প্রতাপগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিলিংয়ের ফ্লাস্টার ধসে দুই শিক্ষিকা আহত

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার ঐতিহ্যবাহী প্রতাপগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ অফিস কক্ষের সিলিংয়ের ফ্লাস্টার ধসে দু’জন শিক্ষিকা আহত হয়েছেন।

আজ মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ১১টা ৫৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- সহকারী শিক্ষিকা সঙ্গীতা রানী দেবনাথ ও সহকারী শিক্ষিকা মাহমুদা খানম। স্থানীয়রা জানান, হঠাৎ সিলিংয়ের ফ্লাস্টার ধসে নিচে পড়ে গেলে তারা দু’জনই আহত হন। তাৎক্ষণিকভাবে সহকর্মীরা তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোঃ মোস্তফা জানান, বর্তমানে বিদ্যালয়ে ৬৬৫ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে। দীর্ঘদিন ধরে ভবনটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও এখনো কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

শিক্ষকরা অভিযোগ করেন, দ্রুত সংস্কার বা নতুন ভবন নির্মাণ না হলে ভবিষ্যতে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা রয়েছে। তারা অবিলম্বে জরুরি পদক্ষেপ নেওয়ার জন্য শিক্ষা প্রকৌশল অধিদপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করেছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রংপুরের হাড়িয়ারকুঠিতে একদিনে হাজার গাছের চারা রোপণ

প্রতাপগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিলিংয়ের ফ্লাস্টার ধসে দুই শিক্ষিকা আহত

আপডেট সময় ০২:২২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫