ঢাকা ০১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রংপুরের হাড়িয়ারকুঠিতে একদিনে হাজার গাছের চারা রোপণ ব্যাটারি রিকশা-ই-বাইক বিদ্যুতের বড় অংশ টেনে নিচ্ছে : জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করতে ইসিতে ১১ দলীয় জোট শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি পেছাল চট্টগ্রামে ব্যাংকের ভল্ট থেকে গায়েব ৪ কোটি ৩৮ লাখ টাকা গজারিয়ায় জুন ক্লোজিংয়ের নামে ফজলুল-মোবারক সিন্ডিকেটের ২৯ প্রকল্পের টাকা উত্তোলন বাঙ্গরার মেটংঘর বাজারে পুলিশের অভিযান, ইয়াবাসহ যুবক গ্রেপ্তার পবিপ্রবির ডেপুটি রেজিস্ট্রার সৈয়দ নিজাম এর ভাইয়ের মৃত্যুতে ভাইস-চ্যান্সেলর এর শোক বদলি বিতর্কের পর রাকাবের ভারপ্রাপ্ত এমডির বিরুদ্ধে নতুন অভিযোগ ২৮ জেলায় চালু হলো ই-বেইলবন্ড, জামিনের প্রক্রিয়া হবে আরও সহজ

উদয়ন এক্সপ্রেস লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। ট্রেনের লাইনচ্যুতর বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট রেলওয়ের স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম।

তিনি জানান, ট্রেনটি চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসে। এরপর সকাল সাড়ে ৭টার দিকে সিলেটের মোগলাবাজার এলাকায় লাইনচ্যুত হয়। আপাতত সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এদিকে এ দুর্ঘটনার কারণে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এতে সিলেট স্টেশনে আটকা পড়েছে ঢাকাগামী কালনী এক্সপ্রেস। এই ট্রেনটি সিলেট স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল সকাল ৬টা ২০ মিনিটে। অন্যদিকে ঢাকা থেকে ছেড়ে আসা উপবন এক্সপ্রেস ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও স্টেশনে আটকা পড়েছে।

সিলেট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস বলেন, বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেস ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হয়েছে। উদ্ধার কাজ শুরু হয়েছে। ট্রেন চলাচল শুরু হতে কিছুটা সময় লাগবে।

তিনি বলেন, মোগলাবাজারে ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় সিলেট স্টেশনে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ও ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও স্টেশনে সিলেটগামী উপবন এক্সপ্রেস আটকা পড়েছে। উদ্ধার কাজ শেষ হতে আরও অন্তত এক ঘণ্টা সময় লাগতে পারে। তারপর রেল চলাচল স্বাভাবিক হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রংপুরের হাড়িয়ারকুঠিতে একদিনে হাজার গাছের চারা রোপণ

উদয়ন এক্সপ্রেস লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

আপডেট সময় ০২:১৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫