ঢাকা ০১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রংপুরের হাড়িয়ারকুঠিতে একদিনে হাজার গাছের চারা রোপণ ব্যাটারি রিকশা-ই-বাইক বিদ্যুতের বড় অংশ টেনে নিচ্ছে : জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করতে ইসিতে ১১ দলীয় জোট শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি পেছাল চট্টগ্রামে ব্যাংকের ভল্ট থেকে গায়েব ৪ কোটি ৩৮ লাখ টাকা গজারিয়ায় জুন ক্লোজিংয়ের নামে ফজলুল-মোবারক সিন্ডিকেটের ২৯ প্রকল্পের টাকা উত্তোলন বাঙ্গরার মেটংঘর বাজারে পুলিশের অভিযান, ইয়াবাসহ যুবক গ্রেপ্তার পবিপ্রবির ডেপুটি রেজিস্ট্রার সৈয়দ নিজাম এর ভাইয়ের মৃত্যুতে ভাইস-চ্যান্সেলর এর শোক বদলি বিতর্কের পর রাকাবের ভারপ্রাপ্ত এমডির বিরুদ্ধে নতুন অভিযোগ ২৮ জেলায় চালু হলো ই-বেইলবন্ড, জামিনের প্রক্রিয়া হবে আরও সহজ

ভৈবর নদে তলিয়ে গেল সুন্দরবনের টুরিস্ট জাহাজ

খুলনার ভৈরব নদের কাস্টম ঘাটে নোঙর করা অবস্থায় এমভি জিলান নামে সুন্দরবনের একটি টুরিস্ট জাহাজ ডুবে গেছে। সোমবার (৬ অক্টোবর) সকালে নোঙর করা অবস্থায় ভারসাম্য হারিয়ে ডুবে যায় জাহাজটি।

জানা যায়, ভৈরব নদের কাস্টমস ঘাট এলাকায় মেরামত কাজের জন্য নোঙর করা ছিল এমভি জিলান। জাহাজটি রোববার দিবাগত রাত থেকে কাস্টম ঘাট-সংলগ্ন একটি ডকইয়ার্ডে থাকা অবস্থায় নদীতে ধীরে ধীরে ডুবে যেতে থাকে। সোমবার নদীতে জোয়ার হওয়া অবস্থায় পুরোপুরি ডুবে যায়। জাহাজটি খুলনায় ‘রেইনবো ট্যুরস’ নামে সুন্দরবনে ট্যুরিস্ট কার্যক্রম পরিচালনায় নিয়োজিত ছিল।

এ বিষয়ে ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবনের (টোয়াস) সাধারণ সম্পাদক নাজমুল আজম ডেভিড বলেন, জাহাজটি সম্প্রতি সুন্দরবনে ৩ দিনের ট্যুর শেষে মেরামত কাজের জন্য কাস্টম ঘাটে অবস্থান করছিল। জাহাজে এসি এবং বাথরুমের কাজ করা হচ্ছিল। অসাবধানতার কারণে বাথরুমের পাইপ লাইন খোলা থাকায় পানি ঢুকে যায়। বিষয়টি নিয়ন্ত্রণ করতে না পারায় এক পর্যায়ে ডুবে যায়।

রেইনবো ট্যুরস’র মালিক হারুনুর রশিদের ছেলে মো. জামিল বরেন, জাহাজটি মেরামতের জন্য ডকইয়ার্ডে অবস্থান করছিল। এ অবস্থায় গোসলের পানি জাহাজে লোড দেওয়া ছিল। ফলে একদিকে কাত হয়ে যায় এবং নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে জাহাজটির ভেতরে প্রবেশ করে ডুবে যায়।

জাহাজ ডুবে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, ভৈরব নদের কাস্টম ঘাটে ডকইয়ার্ডে নোঙর করা অবস্থায় জাহাজটি একদিকে কাত হয়ে যায় এবং নদীতে জোয়ারে পানি বৃদ্ধি পেয়ে জাহাজের ভেতরে প্রবেশ করে ডুবে যায়। জাহাজটি উদ্ধারের জন্য চেষ্টা চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রংপুরের হাড়িয়ারকুঠিতে একদিনে হাজার গাছের চারা রোপণ

ভৈবর নদে তলিয়ে গেল সুন্দরবনের টুরিস্ট জাহাজ

আপডেট সময় ০৯:৫২:৩১ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫