ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

টঙ্গীতে ঝুট গুদামে আগুন

গাজীপুরের টঙ্গীতে একটি ঝুটের গুদামে আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছেন।

সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টার দিকে টঙ্গী স্টেশন রোডের নাসিমপুর এলাকায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, সোমবার সকালে গুদামে কয়েকজন দিনমজুর কাজ করছিলেন। এসময় হঠাৎ ঝুটের গুদামটিতে ধোঁয়া দেখা যায়। পরে ভেতরে থাকা লোকজন চিৎকার চেচামেচি করলে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর ১২টা ৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণ করেন।

গাজীপুরে ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, গুদামটিতে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছে। তবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন আহমেদ

টঙ্গীতে ঝুট গুদামে আগুন

আপডেট সময় ০৩:১০:০০ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫