সংবাদ শিরোনাম ::
ডিএসসিসির প্রকৌশলী আনিছুরকে ঘিরে দুর্নীতির অভিযোগ, তদন্তের নির্দেশ গলদে ভরা প্রকল্পের কেন্দ্রে প্রকল্প পরিচালক শেখ মো. আবু জাকির সেকান্দার বালিয়াকান্দি উপজেলা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উঠছে প্রশ্ন পদোন্নতি পেলেন জিয়াউর রহমানকে হত্যাকারী কর্নেল নওয়াজেশের মেয়ে নাশিদ গণপূর্তে আসবাব সরবরাহে হাতিলের অঘোষিত আধিপত্য সাকিবের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ঢাকাসহ ১৭ জেলার জন্য দুঃসংবাদ সেনবাগের কৃতি সন্তান নাছরিন জাহান বৃষ্টি ৪৭তম বিসিএসে সহকারী কমিশনার অব ইনকাম ট্যাক্স পদে দায়িত্ব  স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে ইসি: মির্জা ফখরুল পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র : আইজিপি

নিজ এলাকার মানুষের জন্য শরিফুলের অনন্য উদাহরণ

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০৩:১০:৫০ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • ৬১২ বার পড়া হয়েছে

মানুষ যত বড় হয় তত নাকি বিনয়ী হয়। শরিফুল ইসলামও ঠিক তেমনই। যেকোনো জুনিয়র ক্রিকেটার কিংবা সাপোর্ট স্টাফদের বিপদে পাশে দাঁড়ান তিনি। কম যান না নিজ এলাকা পঞ্চগড়ের মানুষের জন্যও। নিজ এলাকার মানুষের জন্য সবসময় কিছু করতে চান এই পেসার। এবার বড় এক ঘোষণাও দিলেন তিনি।

অনবদ্য পারফরম্যান্সে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টির ম্যাচসেরা হয়েছেন শরিফুল। পুরস্কারের এই টাকার পুরো অর্থই নিজ এলাকার অসহায় মানুষদের মাঝে সহযোগিতায় কাজে লাগাবেন বলে জানিয়েছেন তিনি। এখানেই শেষ নয়। ভবিষ্যতেও যতবার ম্যাচসেরা হবেন, প্রতিবারই সেই পুরস্কারের অর্থ একই কাজে ব্যয়ের ঘোষণা দিয়েছেন এ পেসার।

আলহামদুলিল্লাহ, ১ ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়। দলের দারুণ প্রচেষ্টা, সবাইকে অভিনন্দন। আজ থেকে আমি একটা ছোট উদ্যোগ নিচ্ছি। আমি আন্তর্জাতিক ও ঘরোয়া ম্যাচে যতবার ম্যান অব দ্য ম্যাচ হবো, প্রতিবারই সেই পুরস্কারের অর্থ আমার এলাকার অসহায় মানুষদের মাঝে সহযোগিতা হিসেবে বিতরণ করবো ইনশাআল্লাহ। দোয়া করবেন যেন আল্লাহ আমাকে এই কাজটা নিয়মিতভাবে করার তৌফিক দেন।
উল্লেখ্য, শুক্রবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে বল হাতে ৪ ওভারে মাত্র ১৩ রান খরচায় এক উইকেট নেওয়ার পর ব্যাট হাতে ৬ বলে ১১ রানের অপরাজিত গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন শরিফুল। এতে পাঁচ বল হাতে রেখে ২ উইকেটের রোমাঞ্চকর জয় পায় বাংলাদেশ। ম্যাচসেরার জন্য বেছে নেওয়া হয় শরিফুলকে। ম্যাচ জয়ের পাশাপাশি সিরিজও জিতেছে টাইগাররা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিএসসিসির প্রকৌশলী আনিছুরকে ঘিরে দুর্নীতির অভিযোগ, তদন্তের নির্দেশ

নিজ এলাকার মানুষের জন্য শরিফুলের অনন্য উদাহরণ

আপডেট সময় ০৩:১০:৫০ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫