ঢাকা ১২:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, ৯৩ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে : রিজভী মাটি খুঁড়তেই বেরিয়ে এল সোনার ভাণ্ডার, মূল্য ১২০ কোটি টাকা সন্ধ্যার মধ্যে ৬ জেলায় ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে ১ নম্বর সংকেত ২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা! নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রাজশাহীতে আইয়ুব বাচ্চুর জন্মদিন উপলক্ষে কনসার্ট  আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড বর্ণাঢ্য আয়োজনে অংকনশালা ও শিল্পচর্চা কেন্দ্রের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন গ্রেনেড বাবুর বিরুদ্ধে বহিষ্কারের রুল: নীলফামারীর কিশোরগঞ্জে চাঞ্চল্য

স্ত্রী পরিচয়ে বাড়িতে এনে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, যুবক পলাতক

ফরিদপুরের সালথায় নাদেরা আক্তার (২৩) নামে এক নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে রাজু মাতুব্বর নামে এক যুবকের বিরুদ্ধে।

রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে পুলিশ লাশটি উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এর আগে গতকাল শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে সালথা উপজেলার আটঘর ইউনিয়নের বিভাগদী গ্রামে এ ঘটনা ঘটে। রাজু ওই গ্রামের বাসিন্দা জয়নাল মাতুব্বরের ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ১৩ সেপ্টেম্বর নাদেরা আক্তারকে স্ত্রী পরিচয়ে বাড়িতে নিয়ে আসেন রাজু মাতুব্বর। রাজু চুরি, ছিনতাই ও মাদক সেবনসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি একনাগাড়ে এলাকায় বেশিদিন থাকতেন না। নাদেরাকে আনার পর থেকে তার ওপর নির্যাতন করতেন রাজু। শনিবার বিকেলে আবারও নাদেরাকে মারধর করেন। পরে তিনি নাদেরাকে স্থানীয় বিভাগদী বাজারে এক গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে যান। চিকিৎসক দেখানোর পর আবার নাদেরাকে বাড়িতে নিয়ে আসেন। এরপর শনিবার রাতের কোনো এক সময় নাদেরাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে পালিয়ে যান রাজু।

রাজুর ঘরের মধ্যে নাদেরার মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সালথা থানা পুলিশ রোববার সকালে মরদেহ উদ্ধার করে প্রথমে থানায় নিয়ে যায়। পরে নাদেরার মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, রাজু মাতুব্বর ১৪/১৫ দিন আগে মেয়েটিকে স্ত্রী পরিচয়ে বাড়িতে এনে রাখে। শনিবার রাতে নাদেরাকে মেরে পালিয়ে যায়। খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘাতক রাজুকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। নাদেরা আক্তারের বাবার বাড়ির ঠিকানা পাওয়া যায়নি। শনাক্ত করার জন্য সিআইডি ও পিবিআইকে অবগত করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, ৯৩ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

স্ত্রী পরিচয়ে বাড়িতে এনে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, যুবক পলাতক

আপডেট সময় ০৩:৩৬:৪০ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫