ঢাকা ০১:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে মাদকের বিরুদ্ধে ওসির কঠোর হুঁশিয়ারি, থানায় স্থাপন অভিযোগ বাক্স সমৃদ্ধ দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল ধানমণ্ডি ৩২ নম্বরসহ রাজধানীতে নিরাপত্তা জোরদার নাহিদকে ইনবক্স চেক করতে বললেন মেঘনা আলম, রহস্যটা কী? খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আজ দেশজুড়ে বিএনপির দোয়া ও মিলাদ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, ৯৩ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে : রিজভী মাটি খুঁড়তেই বেরিয়ে এল সোনার ভাণ্ডার, মূল্য ১২০ কোটি টাকা সন্ধ্যার মধ্যে ৬ জেলায় ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে ১ নম্বর সংকেত ২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

বাঘের ধাওয়া খেয়ে নদী পাড়ি দিয়ে লোকালয়ে দুই চিত্রল হরিণ

সুন্দরবনের অরণ্যে বাঘের ধাওয়া খেয়ে প্রাণ বাঁচাতে সোয়া দুই কিলোমিটার চওড়া পশুর নদী সাঁতরে লোকালয়ে ঢুকে পড়ে দুটি প্রাপ্তবয়স্ক চিত্রল হরিণ। আশ্চর্য এই দৃশ্য দেখা যায় শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে মোংলার চিলা ইউনিয়নের সুন্দরতলা গ্রামের জোড়া ব্রিজ এলাকায়।

স্থানীয়রা নদী পাড়ি দিয়ে ক্লান্ত হরিণ দুটিকে লোকালয়ে আশ্রয় নিতে দেখে দ্রুত বন বিভাগে খবর দেয়। খবর পেয়ে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের বনরক্ষীরা ছুটে গিয়ে হরিণ দুটিকে নিরাপদে উদ্ধার করেন। পরে দুপুরে তাদের করমজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্রের অরণ্যে অবমুক্ত করা হয়।

করমজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার মোহাম্মদ আজাদ কবির বলেন, সুন্দরবনের গহীন অরণ্য থেকে বাঘের ধাওয়া খেয়ে হরিণ দুটি নদী পাড়ি দিয়ে লোকালয়ে চলে আসে। আমরা খবর পেয়ে দ্রুত তাদের উদ্ধার করে আবার প্রাকৃতিক আবাসে ফিরিয়ে দিয়েছি।

প্রকৃতির নিয়মে শিকারি-শিকার সম্পর্কের টানাপোড়েনে বাঁচতে গিয়ে হরিণের এ নদীযাত্রা ছিল দৃষ্টিনন্দন অথচ বেদনামিশ্রিত এক দৃশ্য। তবে বন বিভাগের তৎপরতায় তারা আবার ফিরেছে নিজেদের অরণ্যে, বনেরই স্বাধীন জীবনে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুরাদনগরে মাদকের বিরুদ্ধে ওসির কঠোর হুঁশিয়ারি, থানায় স্থাপন অভিযোগ বাক্স

বাঘের ধাওয়া খেয়ে নদী পাড়ি দিয়ে লোকালয়ে দুই চিত্রল হরিণ

আপডেট সময় ১২:৩৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫