ঢাকা ০১:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে মাদকের বিরুদ্ধে ওসির কঠোর হুঁশিয়ারি, থানায় স্থাপন অভিযোগ বাক্স সমৃদ্ধ দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল ধানমণ্ডি ৩২ নম্বরসহ রাজধানীতে নিরাপত্তা জোরদার নাহিদকে ইনবক্স চেক করতে বললেন মেঘনা আলম, রহস্যটা কী? খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আজ দেশজুড়ে বিএনপির দোয়া ও মিলাদ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, ৯৩ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে : রিজভী মাটি খুঁড়তেই বেরিয়ে এল সোনার ভাণ্ডার, মূল্য ১২০ কোটি টাকা সন্ধ্যার মধ্যে ৬ জেলায় ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে ১ নম্বর সংকেত ২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

ময়লা ফেলে পরিচ্ছন্নতা অভিযান, সেই ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন ডিসি

বিশ্ব পর্যটন দিবসে বান্দরবান জেলা প্রশাসনের একটি পরিচ্ছন্নতা অভিযান উদ্যোগ সমালোচিত হয়েছে। অভিযানের আগে নিজেরাই ময়লা ফেলে তা পরিষ্কার করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি।

সাক্ষাৎকারে জেলা প্রশাসক শামীম আরা রিনি ভাইরাল ভিডিও প্রসঙ্গে বলেন, আমার অজান্তেই একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে জেলা প্রশাসনের একটি উদ্যোগ সমালোচিত হলো। এ বিষয়ে আমার জানা ছিল না, আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি দেখেছি।

ভিডিও দেখার পর তিনি স্টাফদের কাছে জানতে চান। তারা ডিসিকে জানান, যেহেতু পর্যটন কেন্দ্রে ময়লা ছিল না, তাই কিছু প্লাস্টিকের বোতল ও পলিথিন ফেলে দেওয়া হয়েছিল, যা পরিচ্ছন্নতা অভিযানের সময় স্বেচ্ছাসেবীরা তুলে নেবেন। তবে কে বা কারা এই কাজটি করতে বলেছেন, তা তারা জানাতে পারেননি। ডিসি আরও বলেন, যে স্থানে প্লাস্টিকের সামগ্রী ফেলা হয়েছিল, তারা সেদিকে যাননি এবং বিষয়টি অনাকাঙ্ক্ষিত।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে জেলার অন্যতম পর্যটন কেন্দ্র মেঘলা পর্যটন কেন্দ্রে ‘সিঙ্গেল ইউজ প্লাস্টিক অপসারণ অভিযান’-এর উদ্বোধন করা হয়। উদ্বোধনের আগে ধারণ করা একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি তাদের পলিথিনের ব্যাগ থেকে খালি প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেটসহ বিভিন্ন প্লাস্টিক সামগ্রী চারপাশে ছিটিয়ে দিচ্ছেন। এরপর পরিচ্ছন্নতা কর্মী ও স্বেচ্ছাসেবীরা সেই ফেলে দেওয়া প্লাস্টিক সামগ্রী তুলে নিচ্ছেন।

‘নিজেরাই ময়লা-আবর্জনা ফেলে নিজেরাই চালালেন পরিচ্ছন্নতা অভিযান’ শিরোনামে ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তা দ্রুত ভাইরাল হয়ে যায় এবং ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

এদিকে, বিশ্ব পর্যটন দিবস অনুষ্ঠানে ডিসি শামীম আরা রিনি সাংবাদিকদের বলেন, বান্দরবানবাসীর সহযোগিতায় তারা নতুন পর্যটন স্পট চালু করতে এবং পর্যটন নগরীকে এগিয়ে নিতে চান।

এ সময় উপস্থিত ছিলেন, টুরিস্ট পুলিশ বান্দরবান রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু তালেব, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামণি, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম, হোটেল রিসোর্ট অনার্স এসোসিয়েসনের সভাপতি সিরাজুল ইসলামসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুরাদনগরে মাদকের বিরুদ্ধে ওসির কঠোর হুঁশিয়ারি, থানায় স্থাপন অভিযোগ বাক্স

ময়লা ফেলে পরিচ্ছন্নতা অভিযান, সেই ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন ডিসি

আপডেট সময় ১১:৩৯:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫