ঢাকা ০৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিগগিরই ১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ : স্বাস্থ্যমন্ত্রী প্রেমের বিচ্ছেদ সহ্য করতে না পেরে প্রেমিকাসহ ৪ জনকে হত্যা! ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন জামায়াত আমির বাংলাদেশকে কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা আত্রাইয়ে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার প্রদান অনুষ্ঠিত ৭ ইসলামি সংগঠনের সঙ্গে বৈঠক: ৫ শর্তে কুমিল্লা বাণিজ্য মেলা উদ্বোধন পটুয়াখালী শোভাযাত্রা ও মাছের পোনা অবমুক্তের মাধ্যমে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন তীব্র গ্যাস সংকটে কুমিল্লা, সিএনজি পাম্পে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা ত্রাণের বিস্কুট ও জাহাজের তেল চুরির অভিযোগেও বহাল তবিয়তে ফায়ার সার্ভিস কর্মকর্তা মিজানুর

সিলেটে হাসপাতালে রোগীর মৃত্যু ঘিরে সংঘর্ষ, সমঝোতায় নিষ্পত্তি

  • সিলেট প্রতিনিধি
  • আপডেট সময় ১১:৫০:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৯৮ বার পড়া হয়েছে

সিলেট নগরীর সোবহানীঘাটে ইবনে সিনা হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে রোগীর স্বজনদের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের সংঘর্ষ হয়েছে। পরে অবশ্য রাজনৈতিক দলের নেতাদের মধ্যস্থতায় সমঝোতায় আসে উভয়পক্ষ। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ সেপ্টেম্বর সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন গোলাপগঞ্জ উপজেলার ফুলসাইন্দ মোকামটিলার যুবক তানিম আহমেদ। প্রথমে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ১২ দিন আগে ইবনে সিনা হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তানিমের মৃত্যুতে ক্ষুব্ধ স্বজনরা চিকিৎসকদের অবহেলা ও হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ তুলে উত্তেজিত হয়ে ওঠেন। একপর্যায়ে তারা হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালান এবং স্টাফদের ওপর হামলা করেন। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। রোগীর স্বজনদের হামলার পর হাসপাতালের কর্মচারীরাও সংঘবদ্ধ হয়ে লাঠিসোঁটা নিয়ে পাল্টা আক্রমণ চালালে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে হাসপাতালে উপস্থিত রোগী ও অন্যান্য স্বজনদের মাঝে।

খবর পেয়ে সিলেট মহানগর পুলিশ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উভয়পক্ষের সংঘর্ষে কয়েকজন আহতও হন। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক রাখতে হাসপাতালে অতিরিক্ত পুলিশ ও সেনা মোতায়েন করা হয়।

পরে সিলেট মহানগর বিএনপির শীর্ষ নেতাদের উদ্যোগে মঙ্গলবার দিবাগত রাত ১২টার পরে হাসপাতাল কর্তৃপক্ষ ও নিহতের স্বজনদের মধ্যে সমঝোতা হয়।

তবে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার ও অতিরিক্ত উপ-কমিশনার (সম্প্রতি এসপি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, রোগীর মৃত্যুতে সৃষ্টি হওয়া উত্তেজনার পর বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের মধ্যস্থতায় উভয়পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে।

তিনি আরও জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর সঙ্গে সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে, তবে রাজনৈতিক নেতারা মূলত উভয়পক্ষের সঙ্গে আলোচনা ও শান্তিপূর্ণ সমাধান করার জন্য মধ্যস্থতার দায়িত্ব পালন করেছেন। এ ঘটনায় কেউ আটক হয়নি এবং উভয়পক্ষের মধ্যে পরস্পরবিরোধী কোনো অভিযোগও রেকর্ড করা হয়নি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিগগিরই ১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ : স্বাস্থ্যমন্ত্রী

সিলেটে হাসপাতালে রোগীর মৃত্যু ঘিরে সংঘর্ষ, সমঝোতায় নিষ্পত্তি

আপডেট সময় ১১:৫০:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫