সাদাপুর পুরানবাড়ির একজন পরিচিত ও শ্রদ্ধেয় মুখ মোঃ সাইদুর রহমান মামুন। তিনি শুধু রাজনৈতিক দিক থেকেই নয়, সামাজিক দিক থেকেও একজন সম্মানিত ব্যক্তিত্ব হিসেবে এলাকাবাসীর মনে স্থান করে নিয়েছেন।
দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকা এই নেতা *জিয়া মঞ্চ ঢাকা জেলা শাখার সাবেক সিনিয়র সহ-সভাপতি* হিসেবে দায়িত্ব পালন করেছেন নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে। রাজনীতিতে তার নিষ্ঠা, নেতৃত্বগুণ ও দূরদর্শী চিন্তাভাবনা এলাকাবাসীর মনে ব্যাপক প্রশংসিত হয়েছে।
এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে তার অবদান বরাবরই চোখে পড়ার মতো। যুব সমাজকে সুসংগঠিত করা, বিভিন্ন সামাজিক সমস্যা মোকাবেলায় সক্রিয় অংশগ্রহণ এবং জনগণের দুঃখ-দুর্দশায় পাশে দাঁড়ানোই তাকে আলাদা করে চিনিয়ে দিয়েছে।
জনগণের ভালবাসা ও বিশ্বাসই তার শক্তি — এই বিশ্বাস নিয়ে তিনি প্রতিনিয়ত নিজেকে নিয়োজিত রেখেছেন দলের ও সমাজের কল্যাণে। তার মুজিবীয় চেহারা, বিনয়ী আচরণ এবং ত্যাগের মানসিকতা তাকে একজন আদর্শ রাজনীতিবিদ হিসেবে গড়ে তুলেছে।
এলাকার অনেকেই মনে করেন, *”মামুন ভাই একজন অকৃত্রিম দেশপ্রেমিক ও সৎ রাজনীতিবিদ। এমন নেতার নেতৃত্বেই সাদাপুরসহ আশেপাশের এলাকাগুলোর উন্নয়ন সম্ভব।”
সংবাদ শিরোনাম ::
সাদাপুরের গর্ব মোঃ সাইদুর রহমান মামুন এক সুযোগ্য রাজনৈতিক ব্যক্তিত্ব
-
রিমন সিকদার স্টাফ রিপোটার - আপডেট সময় ০৭:১০:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
- ৮০০ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ




















