ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পীরগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্বোধন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন অসুস্থ, পা অবশ হওয়ায় চলাফেরা সীমিত ফ্যাসিস্ট আমলে শিক্ষাব্যবস্থায় চরম ধস নেমেছিল : পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে কালুখালী উপজেলায় উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত বাংলাদেশে প্রতিটি মানবতাবিরোধী অপরাধের বিচার হবে : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ, বিদ্যুৎ সমস্যার সমাধান প্রস্তাব হাসনাতের বরগুনায় নানা বাড়িতে বেড়াতে এসে নদীর স্রোতে নিখোঁজ দশম শ্রেণির ছাত্রী জুই র‍্যালি ও পুরস্কার বিতরণে দৌলতখানে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত আত্রাইয়ে নানার বাড়িতে বেড়াতে এসে নদীতে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু রাজৈরে যথাযোগ্য মর্যাদায় মৎস্য সপ্তাহ ২০২৬ পালিত

বরিশালে ধর্ষণ-হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড

বরিশালের হিজলায় তরুণীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় করা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই আদেশে আসামিদের এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে আসামিদের উপস্থিতিতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রকিবুল ইসলাম এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, কবীর আকন ও জব্বার ব্যাপারী। তারা বরিশালের হিজলা উপজেলার পূর্ব কোরালিয়া গ্রামের বাসিন্দা।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মোখলেচুর রহমান বাচ্চু বলেন, ‘২০১৩ সালের ২৮ জুলাই হিজলা উপজেলার ওই তরুণী বাড়ি যাওয়ার পথে আসামিরা জোরপূর্বক পাশের একটি বাগানের মধ্যে নিয়ে তাকে ধর্ষণ করে। ধর্ষণের পর তাকে হত্যা ও পরে লাশ গুম করতে খালে ডুবিয়ে রাখা হয়। পরে তরুণীর সন্ধান না পেয়ে তার মামা মোক্তার হোসেন বাদী হয়ে হিজলা থানায় মামলা করেন। অনেক খোঁজাখুঁজির পর পুলিশ খাল থেকে তরুণীর মরদেহ উদ্ধার করে। ঘটনার তদন্তে পুলিশ ওই দুই আসামির সম্পৃক্ততা পায়। এরপর ওই দুজনকে আসামি করে আদালতে চার্জশিট দেওয়া হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পীরগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্বোধন

বরিশালে ধর্ষণ-হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড

আপডেট সময় ০৪:৪৮:৫২ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫