সংবাদ শিরোনাম ::
এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমানের সিএন্ডএফ ক্লিয়ারিং বাণিজ্য তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করে দুই মাসে ৫০০ কোটি টাকা মুনাফা টিকে গ্রুপের দেশের ৯ অঞ্চলে বৈরী আবহাওয়ার শঙ্কা ববিতে লাগামহীন লোডশেডিংয়ে তীব্র ভোগান্তিতে শিক্ষার্থীরা- ব্যহত বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম  বড়লেখার সীমান্তবর্তী পাহাড়ি এলাকা থেকে ভারতীয় দুটি এয়ারগান জব্দ বাঘায় বিদ্যুত স্পৃষ্টে যুবক নিহত নওগাঁয় চু’রির ২৪ ঘণ্টার মধ্যেই স্বর্ণালংকার উদ্ধারসহ আ’টক-১ সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের
১০ কোটি ডলারের চুক্তি

সার আমদানিতে প্রথমবারের মতো মিলবে সৌদির সহায়তা

বাংলাদেশ ও ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফিন্যান্স করপোরেশনের (আইটিএফসি) মধ্যে খাদ্য নিরাপত্তা শক্তিশালীকরণে প্রথমবারের মতো অর্থায়ন চুক্তি সই হয়েছে। এ চুক্তির মাধ্যমে আইটিএফসি প্রাথমিক পর্যায়ে ১০ কোটি মার্কিন ডলার অর্থায়ন করবে। প্রতি ডলার সমান ১২১ টাকা ৭১ পয়সা ধরে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ১ হাজার ২১৭ কোটি টাকা।

বুধবার (১০ সেপ্টেম্বর) সৌদি আরবের জেদ্দায় দুদেশের সরকারের মধ্যে চুক্তি সই হয়েছে। ইসলামী উন্নয়ন ব্যাংক (আইএসডিবি) গ্রুপের একটি সদস্য সংস্থা আইটিএফসির মধ্যে দুটি গুরুত্বপূর্ণ অর্থায়ন চুক্তি সই হয়েছে। এ চুক্তিগুলো বাংলাদেশের সার আমদানির ক্ষেত্রে সহায়তা করবে, যা দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে মর্মে আশা করা যায়।

চুক্তিগুলোর মধ্যে রয়েছে- মাস্টার মুরাবাহা অর্থায়ন চুক্তি এবং সিন্ডিকেটেড মুরাবাহা অর্থায়ন সুবিধা। এ অর্থায়নের মাধ্যমে প্রতিবছর বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জ্বালানি আমদানি করে আসছে। এবারে সার আমদানিতে প্রথমবারের মতো গৃহীত এ উদ্যোগটি বাংলাদেশের খাদ্য নিরাপত্তা অর্জনে সহায়ক হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশের তিন সদস্য বিশিষ্ট প্রতিনিধিদলের নেতৃত্ব দেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী। অন্য দুইজন হলেন- কৃষি সচিব ড. মো. এমদাদ উল্লাহ মিয়ান ও বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর মো. কবির আহমেদ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমানের সিএন্ডএফ ক্লিয়ারিং বাণিজ্য

১০ কোটি ডলারের চুক্তি

সার আমদানিতে প্রথমবারের মতো মিলবে সৌদির সহায়তা

আপডেট সময় ০৬:৪৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫